Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রেম বাধা মানে না! প্রেমিকাকে প্রপোজ করতে খরস্রোতা ঝরনায় তলিয়ে গেলেন যুবক, ভাইরাল ভিডিও

একটি প্রেমের মুহূর্ত কীভাবে এক নিমিষে ভয়ংকর অভিজ্ঞতায় বদলে যেতে পারে, তা দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। 

প্রেম বাধা মানে না! প্রেমিকাকে প্রপোজ করতে খরস্রোতা ঝরনায় তলিয়ে গেলেন যুবক, ভাইরাল ভিডিও

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: একটি প্রেমের মুহূর্ত কীভাবে এক নিমিষে ভয়ংকর অভিজ্ঞতায় বদলে যেতে পারে, তা দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ঝর্নার ধারে দাঁড়িয়ে প্রেমিক বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছিলেন প্রেমিকাকে। ঠিক সেই সময়েই ঘটে গেল অঘটন—জলস্রোতে পা পিছলে পড়ে যান তিনি। চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন প্রেমিকা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক হৃদয়বিদারক ভিডিওয় দেখা যাচ্ছে—একটি ঝর্নার সামনে দাঁড়িয়ে এক যুগল। প্রেমিকা তখন প্রকৃতির সৌন্দর্যে মগ্ন। ঠিক সেই সময় প্রেমিক পিছন থেকে ছোট একটি বাক্স হাতে এসে দাঁড়ান। প্রেমিকাকে ডাক দেন। মেয়েটি ঘুরে দাঁড়াতেই প্রেমিক হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বাক্স খুলতে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই ঘটে বিপত্তি।

ঝর্নার কাছে পাথরের ওপর দাঁড়ানো প্রেমিক হঠাৎই পা পিছলে ভারসাম্য হারিয়ে ঝাঁপিয়ে পড়েন স্রোতের মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁকে টেনে নিয়ে যায় তীব্র জলপ্রবাহ। প্রেমিকা চিৎকার করে সাহায্যের জন্য ডাকেন, একবার ঝুঁকে তাঁকে হাত ধরারও চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। প্রেমিক চোখের সামনে অদৃশ্য হয়ে যান খাদে। (দ্য ওয়াল এই ভিডিওর সত্যতা নিজস্বভাবে যাচাই করেনি)।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। অনেকেই এই ঘটনার জন্য পর্যটনস্থলে নিরাপত্তাহীনতা ও অসাবধানতাকে দায়ী করছেন। আবার কেউ কেউ লিখেছেন, "ভালবাসা সত্যিই কখনও কখনও জীবনকে বাজি রাখে।"


```