Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

বয়স ৬০, তাও বিকিনি পরে ভেজা শরীরে উপচে পড়ছে যৌবন, কে এই নায়িকা?

বিকিনি পরে ভেজা শরীরে উপচে পড়ছে যৌবন, ভিডিও দেখে লোকজন বলছে, '৬০ বছর বয়সে এসেও... '

বয়স ৬০, তাও বিকিনি পরে ভেজা শরীরে উপচে পড়ছে যৌবন, কে এই নায়িকা?

কে বলুন তো?

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা হলিউড অভিনেত্রী সালমা হায়েক যেন আবারও প্রমাণ করলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছোট্ট ভিডিও এখন ভাইরাল। ক্যাপশন— “Guess her age? Salma Hayek at her 60” (কত বয়স বলুন তো? সালমা হায়েক ৬০ বছরে এসে এমন আছেন)। আর তাতেই চমকে উঠছেন নেটিজেনরা। কারণ, ৬০ বছর বয়সেও সালমা হায়েকের গ্ল্যামার, স্টাইলে কোথাও বয়সের ছাপ নেই।

ভিডিওটি শেয়ার করেছেন @Viralvibes07 নামের এক এক্স (আগের টুইটার) ইউজার। তাতে দেখা যাচ্ছে, হালকা মেজাজে, দারুণ ভঙ্গিতে পোজ দিচ্ছেন হায়েক। এক হাতে চুল সামলে ক্যামেরার দিকে তাকিয়ে জলকেলি করছেন। কখনও সাঁতার কাটছেন। কখনও আবার বিভিন্ন ভঙ্গিমা। সেই দৃশ্যই মন কাড়ছে অনুরাগীদের।

ভিডিও দেখে অনেকেই অবাক। কেউ লিখেছেন, “ও নিশ্চয়ই অমর!” কেউ বলছেন, “বয়স তো আসলে কেবলই একটা সংখ্যা।” আর একজনের মন্তব্য, “৫৮ নয়, যেন ২৮ বছরই বয়স এখনও!” সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে এই এক ভিডিও ঘিরে। কেউ বলছেন, তিনি সময়কে থামিয়ে দিয়েছেন, কেউ আবার বলছেন, এত বছর পরেও এই আত্মবিশ্বাস আর সৌন্দর্য সত্যিই অনুপ্রেরণা।

শুধু এই ভিডিও নয়, সম্প্রতি হায়েক আরও এক কারণে শিরোনামে এসেছেন। ২০২৪ সালে ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’-এর সাঁতার পোশাকের সংখ্যায় কভারস্টার হয়েছেন তিনি। যা সাধারণত তরুণীদের জন্য সংরক্ষিত বলেই মনে করা হত এতদিন। হায়েক নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, “এই কভারটা আমাকে মনে করিয়ে দিল, সৌন্দর্য মানে শুধু কম বয়স নয়, আসল সৌন্দর্য আত্মবিশ্বাসে।”


```