শোনা যায়, ধর্মেন্দ্র যখন হেমার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন, তখন সানি-ববি ছিলেন যথেষ্ট বড়। একসময় তাঁদের মায়ের চোখের জল, বাবার নতুন সম্পর্ক—সবই বুঝে ফেলেছিলেন সানি।
.png.webp)
শেষ আপডেট: 4 July 2025 21:47
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তিনি হেভিওয়েট, অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন— ধর্মেন্দ্র মানেই একাধিক চর্চার কেন্দ্র। একদিকে প্রথম স্ত্রী প্রকাশ কউর ও তাঁদের দুই ছেলে সানি ও ববি দেওল, অন্যদিকে হেমা মালিনীর সঙ্গে গাঢ় প্রেম—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই একসময় ধর্মেন্দ্রর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
শোনা যায়, ধর্মেন্দ্র যখন হেমার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন, তখন সানি-ববি ছিলেন যথেষ্ট বড়। একসময় তাঁদের মায়ের চোখের জল, বাবার নতুন সম্পর্ক—সবই বুঝে ফেলেছিলেন সানি। ঠিক সেই সময়ই নাকি ঘটে যায় এক বিস্ফোরক ঘটনা! বলিউড পাড়ায় কানাঘুষো—সানি নাকি ছুরি নিয়ে হেমা মালিনীর উপর চড়াও হন! তবে আদৌ কি তা সত্যি?
এ প্রশ্নের জবাব দিয়েছিলেন সানির মা প্রকাশ কউর। এক সংবাদমাধ্যমে তিনি স্পষ্ট করে জানান, “এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। হ্যাঁ, ছেলের হেমাকে অপছন্দ ছিল, কারণ প্রত্যেক সন্তানই চায় তার বাবা শুধু তার মাকেই ভালবাসুক। কিন্তু তাই বলে হেমাকে ছুরি নিয়ে মারতে যাবে? ওরা আমার ছেলে। আমি ওদের শিক্ষিত করে বড় করেছি। জানি, এমন কাজ ওরা কোনওদিন করবে না।”
প্রকাশের কথায় স্পষ্ট, সানি হয়তো অভিমান করেছিলেন, কিন্তু তা কখনও হিংসাত্মক হয়ে ওঠেনি। তিনি আরও জানান, “আমি তেমন লেখাপড়া করিনি। কিন্তু আমার ছেলেদের চোখে আমি সবচেয়ে সুন্দরী, সবচেয়ে শক্তিশালী মা।”
প্রথম স্ত্রীর সঙ্গে এক ছাদের নিচে না থাকলেও, দুই ছেলেকে জীবনের মূল স্তম্ভ করে রেখেছিলেন ধর্মেন্দ্র। হেমা ও তাঁর কন্যাদের পাশাপাশি সানি-ববির দিকেও সমান নজর দিয়েছেন। এত বছর কেটে গেলেও আজও ধর্মেন্দ্রকে ডিভোর্স দেননি প্রকাশ। কিছু দিন আগে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিকীও পালন করতে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে।