২০০৯ থেকে ২০১৪—টানা পাঁচ বছর একসঙ্গে কাজ করেছেন তাঁরা। একসময় ছিলেন টলিউডের সফল জুটি, পর্দার সামনে নয়, ক্যামেরার পেছনে। এরপর যদিও দীর্ঘ বিরতি।
.png.webp)
কী বলছেন রাজীব?
শেষ আপডেট: 22 June 2025 18:26
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় গুঞ্জন, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাজীব বিশ্বাস কি আবার কাছাকাছি আসছেন? না, প্রেম নয়—কাজের দিক থেকে। শুক্রবার সন্ধ্যায় পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’–এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এই দুই প্রাক্তন। একে অপরকে দেখলেন কি? চোখাচোখি হল?—এই প্রশ্নেই তোলপাড় টলিউড।
সামনে এসে বেশ কয়েকটি ভিডিও। আর সেখানেই দেখা যাচ্ছে শ্রাবন্তীর উপস্থিতি নজর এড়ায়নি পরিচালকের। তবে কথা হয়নি দু'জনেরই। কিন্তু কাজ? পরিচালক জানিয়েছেন, তাতে সমস্যা নেই। ব্যক্তিগত জীবনে যাই ঘটে থাকুক না কেন তাঁরা পেশাদার।
২০০৯ থেকে ২০১৪—টানা পাঁচ বছর একসঙ্গে কাজ করেছেন তাঁরা। একসময় ছিলেন টলিউডের সফল জুটি, পর্দার সামনে নয়, ক্যামেরার পেছনে। এরপর যদিও দীর্ঘ বিরতি। শ্রাবন্তীর সঙ্গে এই মুহূর্তে তেমন যোগাযোগ নেই তাঁর। যদিও ছেলে ঝিনুক বাবার সঙ্গে যোগাযোগ রেখেছে, জানান পরিচালক। শ্রাবন্তীর অভিনয় ক্ষমতা নিয়েও প্রশংসা শোনা যায় তাঁর মুখে। তিনি যে সুঅভিনেত্রী তা স্বীকার করে নিতেও দ্বিধা করেননি রাজীব। তিনি এও জানান, অভিনয়ের দিক থেকে এখন অনেকটাই পরিণত অভিনেত্রী।
অভিনয়ে পা রাখতে না রাখতেই, রাজীবের প্রেমে পড়েন শ্রাবন্তী। আর এরপর মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে ভালোবেসে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। আর বিয়ের পরপরই জন্ম ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর। তবে ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর যদিও রাজীবের ছবিতে অভিনয় করতে দেখা যায়নি শ্রাবন্তীকে। আগামী দিনে এমন কিছু হবে কিনা সে উত্তর সময়ই দেবে।