Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

শাঁখা-পলার পর মার্কশিট নিয়ে হাজির মধুবনী, কলকাতার নামী স্কুলের ছাত্রী মাধ্যমিকে কত পান?

এত ভাল নম্বর পেয়েও অভিনেত্রীর মন জুড়ে ছিল আফসোস। কিন্তু কেন? দ্য ওয়ালকে বলছিলেন, "আমি বরাবরই ভাল ছাত্রীই ছিলাম। আসলে সে সময় শুটিং সামলে ওই রেজাল্ট করি। যদিও ...' 

শাঁখা-পলার পর মার্কশিট নিয়ে হাজির মধুবনী, কলকাতার নামী স্কুলের ছাত্রী মাধ্যমিকে কত পান?

মধুবনী কত পেয়েছিলেন মাধ্যমিকে?

শেষ আপডেট: 20 June 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে মধুবনী গোস্বামী। তাঁর একের পর এক পোস্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কখনও 'ওয়ার্কিং মাদার' নিয়ে বিতর্কিত মন্তব্য আবার কখনও বা শাঁখা-পলা সংক্রান্ত অভিনেত্রীর পোস্ট নিয়ে আলোচনার পর এবার মধুবনীর হাজির তাঁর মাধ্যমিকের মার্কশিট নিয়ে। মোটেও যেমন তেমন করে পাশ নয়, বরং প্রতিটি বিষয়েই ২০০৯-এর ব্যাচ মধুবনী পারফর্ম করেছিলেন বেশ ভাল। কোন বিষয়ে কত পেয়েছিলেন জানেন?

কলকাতার মহাদেবী বিড়লা গার্লস হাই স্কুলের ছাত্রী ছিলেন মধুবনী। তিনি যখন বোর্ডস দিচ্ছেন সে সময় পাল্লা দিয়ে চলছে তাঁর ধারাবাহিকের কাজও। এমতাবস্থায় মধুবনী তাঁর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজিতে পান ১০০-র মধ্যে ৮৯। বাংলায় পান ৮৮। অঙ্কে পেয়েছিলেন ৮৪! ওদিকে বিজ্ঞান বিভাগে অভিনেত্রীর প্রাপ্ত নম্বর ছিল ৮৭। আর সামাজিক বিজ্ঞানে পেয়েছিলেন ৮৭!

এত ভাল নম্বর পেয়েও অভিনেত্রীর মন জুড়ে ছিল আফসোস। কিন্তু কেন? দ্য ওয়ালকে বলছিলেন, "আমি বরাবরই ভাল ছাত্রীই ছিলাম। আসলে সে সময় শুটিং সামলে ওই রেজাল্ট করি। যদিও নম্বর নিয়ে যে খুব তৃপ্তি ছিল তা কিন্তু নয়। ইংরেজিতে ৮৯ পাই, ভেবেছিলাম অন্তত ৯০টা হবে। কিন্তু ওই কিনারায় গিয়ে আটকে গিয়েছে।" এত বছর পর হঠাৎ করে কেন মার্কশিট শেয়ার করার ইচ্ছে হল মধুবনীর? অভিনেত্রীর কথায়, "অনেকেই ভাবেন অভিনেত্রী মানে বোধহয় তিনি পড়াশোনা করেন না। কিছুই জানেন না, সেই কারণেই শেয়ার করলাম।"


লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেকটাই দূরে আছেন অভিনেত্রী। নিজেই জানিয়েছেন, এ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। ছেলে কেশব হওয়ার পর থেকে অভিনয় পেশাকে নিজের ইচ্ছেতেই দূরে সরিয়ে রেখেছেন তিনি। যদিও সামাজিক মাধ্যমে মধুবনী বেশ সক্রিয়। ওদিকে আবার নিজস্ব পার্লারও রয়েছে তাঁর। তবে সাম্প্রতিক কালে তাঁর বেশ কিছু পোস্ট নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। অনেকেই মধুবনীর মন্তব্যের সঙ্গে একমত হচ্ছেন না। আর সেই কারণেই সামাজিক মাধ্যম জুড়ে চলছে প্রতিবাদের ঝড়।


```