Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট এবং নির্বাচন কমিশনের 'বার্নল-বোরোলিন' সংক্রান্ত সার্কুলার নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের উদ্দেশে নেত্রীর কড়া বার্তা— এজেন্সির ভয় না দেখিয়ে সরাসরি রাজনৈতিক ময়দানে লড়াই করার হিম্মত দেখান। "বার্নল দিয়ে পুড়িয়ে দেব" বলে যারা ভয় দেখাচ্ছে, মমতা তাদের পাল্টা বিদ্রুপ করে বলেন, প্রতিহিংসা নয়, তিনি বরং বিরোধীদের শরীর ঠান্ডা রাখতে আইসক্রিম দেবেন।

'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 April 2026 13:37

দ্য ওয়াল ব্যুরো: ভোট মানেই তপ্ত বাংলা (West Bengal Assembly Election 2026)। আর সেই উত্তাপের পারদ আরও কয়েক ডিগ্রি চড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের ঠিক মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বিতর্কিত পোস্ট এবং নির্বাচন কমিশনের ‘বার্নল-বোরোলিন’ সংক্রান্ত সার্কুলারকে কেন্দ্র করে মঙ্গলবার রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো। বিরোধীদের কড়া ভাষায় চ্যালেঞ্জ জানিয়ে তিনি সাফ বললেন, "হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন।"

দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) পেজ থেকে করা সেই পোস্টে একদিকে যেমন ভোটারদের অভয় দেওয়া হয়েছে, তেমনই অপরাধীদের উদ্দেশে ধেয়ে গিয়েছে কড়া বার্তা। আর সেই বার্তায় ‘বার্নল’ ও ‘বোরোলিন’-এর অনুষঙ্গ টেনেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। পোস্টের ক্যাপশনে ভোটারদের উদ্দেশে লেখা হয়েছে, “সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে।” এর পরেই সুর চড়িয়ে সমাজবিরোধীদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, “কিছু লোক এতে জ্বলতে পারে। গুন্ডা, অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন। না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন।” কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ভোটে কেউ বাধা দিলে এমন ব্যবস্থা নেওয়া হবে যেখানে ওই মলমও কোনও কাজে আসবে না। এদিন পিংলা ও তমলুকের সভা থেকে সেই প্রসঙ্গ টেনেই তুফানি মেজাজে ভাষণ শুরু করেন মমতা।

‘বার্নল নয়, আইসক্রিম দেব’ বলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর গলায় এদিন শোনা গিয়েছে চেনা বিদ্রুপের সুর। বিজেপি (BJP) তথা বিরোধীদের নাম না করে তিনি বলেন, "সার্কুলার দেওয়া হয়েছে, সেখানে বার্নল-বোরোলিনের কথা লেখা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন? যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেব, বার্নল রেখে দাও— তাদের বলুন তোমাদের জন্য আমাদের বার্নল নয়, আইসক্রিম দেব।"

কেন আইসক্রিম? তার ব্যাখ্যাও দিয়েছেন মমতা। তিনি বলেন, "এখন প্রচণ্ড গরম। আইসক্রিম খান, যাতে শরীরটা আইস (বরফ) থাকে। আপনাদের সঙ্গে আমাদের এইটুকুই তফাৎ। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না।"

বিরোধীদের সরাসরি চ্যালেঞ্জ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় যেমন ছিল নির্বাচন কমিশন, তেমনই ছিল দিল্লির শাসকদল। তাঁর অভিযোগ, সরাসরি লড়াইয়ে জিততে পারবে না জেনেই বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে। মমতা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "যাঁরা পেছন থেকে লড়াই করছেন, তাঁদের বলি হিম্মত থাকলে সরাসরি মানুষের ময়দানে এসে লড়ুন। বাংলার মানুষই তার জবাব দেবে।"

মঙ্গলবার দিনভর তিন হাইভোল্টেজ সভা রয়েছে মমতার। পিংলা, তমলুক সেরে আজই তাঁর শেষ সভা জগৎবল্লভপুরে। নির্বাচন কমিশন (Election Commission) ও বার্নল বিতর্ক নিয়ে নেত্রীর এই আক্রমণাত্মক মন্তব্য ভোট-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


```