Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শাহরুখ-সলমন-আমিরের থেকে লম্বা! তাই গ্ল্যামারস হয়েও বলিউডে জায়গা পেলেন না এই নায়িকা

অভিনয়, গ্ল্যামার, পুরস্কার—সব ছিল। তবু শুধুমাত্র উচ্চতার কারণে বলিউডে নায়িকা হয়ে উঠতে পারলেন না সোনু ওয়ালিয়া।

 

শাহরুখ-সলমন-আমিরের থেকে লম্বা! তাই গ্ল্যামারস হয়েও বলিউডে জায়গা পেলেন না এই নায়িকা

কে বলুন তো?

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: ‘খুন ভরি মাং’-এর কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে রেখার প্রতিশোধের দৃশ্য, কুমীরের হামলা কিংবা কবীর বেদির ভয়ঙ্কর উপস্থিতি। তবে এর মাঝেও কেউ কেউ ভুলতে পারেন না সেই গ্ল্যামারাস সোনু ওয়ালিয়াকে, যিনি বন্ধুর স্ত্রী হয়ে ঘর ভাঙার চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মনে দাগ কেটে গিয়েছিলেন। “ম্যায় তেরি হুঁ জানম” গানে তাঁর এবং কবীর বেদির রসায়ন আজও বহু সিনেমাপ্রেমীর মনে গেঁথে রয়েছে।

এই চরিত্রে অভিনয়ের জন্য সোনু পেয়েছিলেন ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। কিন্তু এখানেই থেমে গেল কেরিয়ার। কারণ? তিন খানের তুলনায় তাঁর উচ্চতা বেশি হওয়া!

১৯৮৫ সালে মিস ইন্ডিয়া খেতাব জেতার পর বলিউডে পা রাখেন পাঞ্জাবি পরিবারে জন্মানো সোনু ওয়ালিয়া। তাঁর বাবা ছিলেন সেনাবাহিনীর অফিসার, মা গৃহবধূ। জন্মসূত্রে নাম সঞ্জিত কৌর ওয়ালিয়া হলেও শৈশবের ডাকনাম ‘সোনু’-ই থেকে যায় পরবর্তীতে। প্রথম ছবি ‘শর্ত’ (১৯৮৬), যদিও দর্শকের মনে ছাপ ফেলেন রাকেশ রোশনের ‘খুন ভরি মাং’-এর ‘নন্দিনী’ হয়ে।

একটি সাক্ষাৎকারে সোনু বলেছিলেন, “নন্দিনী খলনায়িকা ছিল না। সে যা করেছিল, ভালোবাসার কারণেই করেছিল। সেই সময় এ রকম ‘গ্রে’ নারী চরিত্র দেখা যেত না।” অভিনয় আর গ্ল্যামারের মিশেলেই চরিত্রটি জনপ্রিয়তা পায়। তবে এরপরই শুরু হয় সমস্যা। একের পর এক ছবিতে তাঁকে শুধু ‘নেগেটিভ’ চরিত্রে অফার করা হতে থাকে। বলেছিলেন, “আমি প্রায় ৫০টি ছবির অফার ফিরিয়ে দিয়েছিলাম এই কারণে। একবার যাকে খলনায়িকা দেখানো হয়, পরে আর কেউ নায়িকা ভাবে না।”

এর পাশাপাশি বড় বাধা হয়ে দাঁড়ায় তাঁর উচ্চতা। প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা সোনু যখন জনপ্রিয়তা পাচ্ছেন, তখনই বলিউডে এসে পড়ছেন তিন খান—আমির, সলমন ও শাহরুখ। তুলনায় তাঁদের উচ্চতা অনেকটাই কম। ফলে চেহারায় মেলেনি রোমান্টিক জুটির ছক। শুধু অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, বিনোদ খন্নার মতো লম্বা নায়কদের সঙ্গে মানাত, কিন্তু তাঁদের কেরিয়ার তখন শেষ পর্যায়ে।

‘দিল আশনা হ্যায়’ ছবিতে শাহরুখের সঙ্গে ছোট একটি চরিত্রে অভিনয় করলেও নায়িকা হয়ে আর উঠতে পারলেন না। ১৯৯০-এর দশকে টেলিভিশনের দিকে ঝুঁকলেন। অভিনয় করলেন ‘মহাভারত’, ‘যুগ’, ‘ঘুটন’-এর মতো সিরিয়ালে। পরে বিয়ে করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হোটেল ব্যবসায়ী ও প্রযোজক সূর্য প্রতাপ সিংহকে। চলে যান আমেরিকায়।

২০০৯ সালে স্বামীর কিডনি ফেলিওরের কারণে মৃত্যু হয়। তারপর ফিরে আসেন ভারতে, বোনের পরিবারে থাকেন। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন প্রযোজক হিসেবে। কীর্তি কুলহারি অভিনীত ‘যোগিয়া রকস’ ছবির সহপ্রযোজক ছিলেন তিনি।


```