Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

জীবন বাজি রেখে নদী পেরোচ্ছে পড়ুয়ারা, নেটপাড়া বলছে, 'ব্রিজ নয়, মন্দির করলেই ভোট মেলে!'

ব্রিজ বানালে ভোট মেলে না, মন্দির বানালেই ভোট আসে! এই বিস্ফোরক ক্যাপশনের সঙ্গে রয়েছে একটি ভিডিও। 

জীবন বাজি রেখে নদী পেরোচ্ছে পড়ুয়ারা, নেটপাড়া বলছে, 'ব্রিজ নয়, মন্দির করলেই ভোট মেলে!'

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: ব্রিজ বানালে ভোট মেলে না, মন্দির বানালেই ভোট আসে! এই বিস্ফোরক ক্যাপশনের সঙ্গে রয়েছে একটি ভিডিও। আর ওই ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে এটাই কি দেশের বাস্তব ছবি? উন্নয়ন নয়, মন্দির নিয়েই কি চলবে রাজনীতি? ঠিক কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে—“স্কুলের ছাত্র-ছাত্রীরা খরস্রোতা নদীর উপরে থাকা পাথর টপকে টপকে এপার থেকে ওপারে যাচ্ছে। মাঝে কোনও সেতু নেই। যার সাহায্যে তারা সহজেই যাতায়াত করতে পারবে। বরং জীবনের বাজি রেখেই রোজের এই যাতায়াত তারা করছে। এই ভিডিও শেয়ার করেছেন হানসরাজ মীনা নামক এক ব্যক্তি।

এই ভিডিও কোথায় ও কবে তোলা হয়েছে, তা নির্দিষ্টভাবে জানা যায়নি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। অনেকেই অনেক কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, 'ভাবলেই শিউরে উঠছি ছোট ছোট ছাত্র-ছাত্রীরা রোজ এভাবে স্কুল যায়।' কেউ আবার কমেন্ট করেছেন, 'সত্যিই তো দেশে শুধু মন্দির হচ্ছে। এসবের দিকে কেউ নজরই দেয় না।'


```