Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

জুতো পরেই বুদ্ধমূর্তির উপর দাঁড়িয়ে আম পাড়লেন এক মহিলা! ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

থাইল্যান্ডে বুদ্ধের একটি মূর্তিতে জুতো পরে চড়ে বসলেন এক ভারতীয় মহিলা। উদ্দেশ্য? আম পাড়া! 

জুতো পরেই বুদ্ধমূর্তির উপর দাঁড়িয়ে আম পাড়লেন এক মহিলা! ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ডে বুদ্ধের একটি মূর্তিতে জুতো পরে চড়ে বসলেন এক ভারতীয় মহিলা। উদ্দেশ্য? আম পাড়া! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, মূর্তির পাশেই রয়েছে একটি আমগাছ। মাটিতে থেকে নাগাল পাচ্ছিলেন না, তাই পবিত্র বুদ্ধমূর্তির গায়েই উঠে পড়লেন তিনি। পেড়ে নিলেন একাধিক আম, ঢুকিয়ে নিলেন ব্যাগে।

ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেন। এরপর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লেখা হয়, “থাইল্যান্ডে বুদ্ধের মূর্তিতে চড়ে আম চুরি করছেন দুই ভারতীয় মহিলা। এমন লোকজনের জন্যই বিদেশে ভারতের নাম খারাপ হচ্ছে। দেখো, একদিন এমন আন্টিদের জন্যই তোমাদের থাইল্যান্ড যাওয়া বন্ধ হয়ে যাবে!”

ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। ধর্মীয় স্থানে এমন আচরণ, তাও অন্য দেশে গিয়ে, অনেকেই মেনে নিতে পারছেন না। আন্তর্জাতিক পর্যটনে ভারতীয়দের শালীনতা ও আচরণ নিয়ে ফের প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

ভিডিওটি ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে দ্য ওয়াল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই অনেক কমেন্ট করেছেন। কেউ বলছেন, “একজন নাগরিকের দায়িত্ব শুধু নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিদেশেও তার আচরণে দেশের সম্মান জড়িত থাকে।” একজন আবার লিখেছেন, 'ওঠার আগে একবারও ভাবলেন না। কী করে পারে এমন কাজ করতে!'


```