Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নদীতে একদল বন্ধুর জলকেলির মাঝে হঠাৎ ফোঁস বিশাল অ্যানাকোন্ডার, শিউরে ওঠা ভিডিও

নদীতে সাঁতার কাটছিল কয়েকজন বন্ধু। হঠাৎ জঙ্গল থেকে উঠে এল বিশাল অ্যানাকোন্ডা। ভাইরাল হল সেই আতঙ্কের ভিডিও।

 

নদীতে একদল বন্ধুর জলকেলির মাঝে হঠাৎ ফোঁস বিশাল অ্যানাকোন্ডার, শিউরে ওঠা ভিডিও

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 12:04

দ্য ওয়াল ব্যুরো: শান্ত নদীতে নিজের খেলায়ে মজা করতে করতে কয়েকজন বন্ধু সাঁতার কাটছিলেন। কেউ জলের নীচে ডুব দিয়ে এগোচ্ছেন, কেউ আবার জলেই ভেসে রয়েছেন। এক দু'জন আবার ডাঙায় বসে রয়েছেন। আচমকাই দেখা গেল একটি ভয়ানক দৃশ্য—জঙ্গল থেকে বেরিয়ে আসছে এক বিশাল অ্যানাকোন্ডা। মুহূর্তে বদলে গেল চারপাশের পরিস্থিতি।

বন্ধুরা আতঙ্কে চিৎকার করতে শুরু করলেন, কেউ সাঁতরে প্রাণপণে দূরে সরে গেলেন। কারও কারও চোখে-মুখে শুধু একটাই অভিব্যক্তি—কী ভাবে এই জায়গা থেকে বাঁচা যায়! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক্স (আগের টুইটার)-এ @Youridefou নামের এক ইউজার এই ভিডিও শেয়ার করেছেন।

সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রথমে জলে ডুব দিয়ে সাঁতরে কিছুটা এগিয়ে যাচ্ছেন, আর ঠিক সেই সময়েই ডাঙায় বসে থাকা এক বন্ধুর পিছন থেকে বিশাল বড় হা করে এগিয়ে এল একটি অ্যানাকোন্ডা। ভিডিওতে আরও শোনা যাচ্ছে, দলের একজন চিৎকার করে বলছেন—“ওটা একটা অ্যানাকোন্ডা! (ভাষা অপরিবর্তিত)” বাকিরা সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পেরে দ্রুত জলের অন্য দিকে সাঁতরে সরে যান।

তবে কেউই শেষমেশ ওই সাপের কবলে পড়েননি। তবে জলের মধ্যে এমন বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হওয়ায় বন্ধুরা প্রত্যেকেই কার্যত আতঙ্কিত হয়ে পড়েন।ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে, তা ভিডিও থেকে বোঝা যায়নি (দ্য ওয়াল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি)। তবে অনেকেই মনে করছেন এটি দক্ষিণ আমেরিকার কোনও নদী, সম্ভবত ব্রাজিল বা পেরুর অঞ্চলে। কারণ, অ্যামাজন রেইনফরেস্ট অঞ্চলেই সবচেয়ে বেশি অ্যানাকোন্ডা দেখা যায়। এদের দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত হতে পারে, ওজন হতে পারে ২০০ কেজিরও বেশি।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। কেউ লিখেছেন, “এটা আসলেই অবিশ্বাস্য। আমি ভাবিনি এমন কিছুর ভিডিও দেখতে পাব।” আবার কেউ লিখেছেন, “ভাগ্য ভাল, সবাই বেঁচে ফিরেছে। এক মুহূর্ত দেরি হলে কী হত, ভাবতেই শিউরে উঠছি।”
 


```