Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জীবনের চেয়েও আরাম আগে! ব্রিজের পিলারের ফাঁকে শুয়ে টেনে ঘুম যুবকের, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, “ওই জায়গায় গেলেন কীভাবে, আর আদৌ সেখান থেকে বেরোতে পারলেন তো?”

জীবনের চেয়েও আরাম আগে! ব্রিজের পিলারের ফাঁকে শুয়ে টেনে ঘুম যুবকের, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওর অংশ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 November 2025 19:19

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর (Bengaluru) জালাহল্লি ক্রসের (Jalahalli Cross) এক উড়ালপুলের পিলারে চোখ রাখতেই চমকে দেওয়ার মতো এক দৃশ্য দেখল সোশ্যাল মিডিয়া। ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি নাকি উড়ালপুলের স্তম্ভের ওপরে ফাঁকা একটুখানি অংশের ভিতরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন (Bengaluru flyover pillar man viral video)! সেই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক স্থানীয় মানুষ থেকে শুরু করে নেটদুনিয়া।

কী বলছে ওই ভাইরাল ভিডিও?

সেখানে দেখা যাচ্ছে, ব্যস্ত জালাহল্লি ক্রস এলাকায় হঠাৎ কিছু মানুষ লক্ষ্য করেন, উড়ালপুলের এক পিলারের মাথার দিকে সরু ফাঁকা জায়গার মধ্যে কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে রয়েছেন এক ব্যক্তি। মুহূর্তের মধ্যেই আশেপাশের মানুষের ভিড় জমে যায়, কেউ কেউ হতবাক, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই পোস্টে লেখা হয়, “জালাহল্লি ক্রসে এমন এক দৃশ্য দেখা গেছে যেখানে এক ব্যক্তি উড়ালপুলের ফাঁকা অংশের মধ্যে ঘুমিয়ে রয়েছেন। এমন বিপজ্জনক জায়গায় তিনি কীভাবে ঢুকলেন, তা ভাবতেও অবাক হচ্ছেন সবাই।”

সেই ভিডিওটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। ৭১ হাজারের বেশি ভিউ এবং ২৪০টিরও বেশি লাইক পেয়েছে পোস্টটি, লেখাটি তৈরি হওয়ার সময় পর্যন্ত। এক্স (আগের টুইটার)-এ এক ব্যবহারকারী লিখেছেন, “এটা সত্যিই খতিয়ে দেখা দরকার। যদি এমন হয় যে, ওই ব্যক্তির সাহায্যের প্রয়োজন রয়েছে, তবে তাঁকে সাহায্য করা উচিত। কিন্তু যদি এটা নিছক স্টান্ট হয়, তাহলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া দরকার।”

ভিডিওটি সামনে আসতেই নেটিজেনদের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে। কেউ কেউ স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। অনেকেই শহরের আশ্রয়হীন মানুষদের দুর্দশার প্রসঙ্গও তুলেছেন। বেঙ্গালুরু পুলিশও ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে এবং জানিয়েছে যে, বিষয়টি তদন্তের জন্য পিন্যা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

একজন মন্তব্য করেছেন, “ওই মানুষটা উড়ালপুলের ওই উঁচু জায়গায় উঠলেন কীভাবে? আশাকরি খারাপ কোনও উদ্দেশ্য নিয়ে যাননি।”

সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, “ওই জায়গায় গেলেন কীভাবে, আর আদৌ সেখান থেকে বেরোতে পারলেন তো?”

এর আগে কিছুটা এমনই এক ঘটনা দেখেছিল উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার দিহ গ্রাম। দীপাবলির আগে ঘর পরিষ্কার না করায় মায়ের বকুনি খেয়ে রাগে মোবাইল টাওয়ারে উঠে বসে এক কিশোরী! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরালও হয়।

স্থানীয়রা হঠাৎ দেখতে পান এক কিশোরী মোবাইল টাওয়ারে উঠছে। বিষয়টি দেখে চমকে যান এবং সঙ্গে সঙ্গে খবর দেন পরিবারের সদস্যদের, ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে মিলে পুলিশ তাকে অনেক বোঝানোর পর, রাগ ঝেড়ে ফেলে অবশেষে নিচে নেমে আসে ওই কিশোরী। দীপাবলির আগে নাকি মেয়েকে ঘর পরিষ্কার করতে বলেছিলেন মা। তাতেই রেগে গিয়ে সে টাওয়ারে উঠে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির রাগের কারণ আসলে অন্য। মা তাকে ঘর পরিষ্কার করতে বলেছিলেন, পরিবারের অন্য সদস্য বা ভাইকে নয়। ভুল বোঝাবুঝি মিটলে কিশোরী নিরাপদে বাড়িও ফিরে যায়।


```