ইনি অনেকের কাছেই পরিচিত। কিন্তু মুখটা হয়তো এখন ভুলে গেছেন। গিরিজা ওক গডবোলে (Girija Oak Godbole) একজন অভিনেত্রী। আমি খানের ‘তারে জমিন পর’ এবং ‘শোর ইন দ্য সিটি’ ছবিতে অভিনয় নজর কেড়েছিল।

শেষ আপডেট: 10 November 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: এরকম ঘটনা আকছার ঘটে। কখনও কারও চোখ, কারও হাসি বা কারও বিশেষ ছবি দেখে ভাললাগা তৈরি হয়ে যায়। ইদানীং সোশাল মিডিয়ার যুগে তা সংক্রামক হয়ে ছড়িয়ে পড়তে সময় লাগে না। ইনস্টা বা ট্যুইটারে ট্রেন্ড (trending) করে। তেমনই গত কদিন ধরে এক মহিলার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে। আকাশ নীল রঙের একটা কটন মিক্সড সিল্ক শাড়ি পরা, চওড়া রূপোলি পাড়, সঙ্গে কাট স্লিভ সাদা ব্লাউজ। মুখের হাসিটাতেই চোখ আটকে যায়। তা ছাড়া তাঁর কথা বলা, হাসি, চাহনিতেও লাস্য খুঁজে পাচ্ছেন কেউ কেউ।
lets make her worldwide sensation.pic.twitter.com/dO9IwPXpTZ
— The Filmy Reporter (@FilmyReporter_) November 10, 2025
ইনি অনেকের কাছেই পরিচিত। কিন্তু মুখটা হয়তো এখন ভুলে গেছেন। গিরিজা ওক গডবোলে (Girija Oak Godbole) একজন অভিনেত্রী। আমি খানের ‘তারে জমিন পর’ এবং ‘শোর ইন দ্য সিটি’ ছবিতে অভিনয় নজর কেড়েছিল।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন গিরিজা। তার পর থেকেই তাঁর ছবি সংক্রামক হয়ে ছড়িয়ে পড়ে। গুলশন দেভিয়ার (Gulshan Devaiah) সঙ্গে একটি ওটিটি সিরিজে অভিনয় করেছেন গিরিজা। সেই ছবি নিয়ে গিরিজের কথাও বেশ ছড়িয়েছে সমাজ মাধ্যমে।সাক্ষাৎকারে গিরিজা ওক গডবোল খোলাখুলি জানান, ‘থেরাপি শেরাপি’ (Therapy sherapy) সিরিজে গুলশন দেবাইয়ার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে হয়েছিল। কিন্তু সেই অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই অস্বস্তিকর ছিল না। বরং তিনি বলেছেন, “কতটা যত্নবান অভিনেতা গুলশন! তিনি নিজের ভ্যানিটি ভ্যান থেকে তিন-চার রকমের বালিশ এনে দিয়েছিলেন—একটা ছোট, একটা বড়, একটা নরম, একটা শক্ত—যেটা আমার আরামদায়ক লাগে সেটা বেছে নিতে বলেছিলেন।”
The most beautiful yet underrated actress on television.
Girija Oak pic.twitter.com/SI0tL5kO0Z— Gulmohar 🌸 (@Bekaarbaate) November 9, 2025
গিরিজা আরও জানান, দৃশ্যটির সময় গুলশন বহুবার তাঁর আরাম ও সম্মতির বিষয়ে খোঁজ নিয়েছেন—“পুরো দৃশ্যের সময় অন্তত ১৬–১৭ বার উনি জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি ঠিক আছো তো?’ এই সম্মান ও যত্ন আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছিল” ।
গিরিজা বলেন, “শুটিং চলাকালীন একটা সময়ে বালিশটা বিরক্তিকর হয়ে উঠেছিল। আমি নিজেই বলেছিলাম এটা সরিয়ে দেওয়া যায় কিনা। গুলশন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন। তাঁর আচরণে আমি বুঝেছি, তিনি সহ-অভিনেত্রীকে কতটা সম্মান দেন।”
গিরিজা আরও বলেন, “যে ধরনের দৃশ্য অনেক অভিনেত্রীর কাছে কঠিন মনে হতে পারে, সেটি আমি নির্ভয়ে করতে পেরেছি কারণ গুলশন আমাকে সম্পূর্ণ নিরাপদ বোধ করিয়েছিলেন।”
Why is this pic trending 📈 & who's she? @grok pic.twitter.com/huAHKtVsDw
— OTT STREAM UPDATES (@newottupdates) November 9, 2025
পালক ভাম্বরির তৈরি ওয়েব সিরিজ থেরাপি শেরাপি মানবিক সম্পর্ক ও মানসিক জটিলতা নিয়ে নির্মিত। এই সিরিজে গিরিজা ওক গডবোলে এবং গুলশন দেবাইয়া এক বিবাহিত দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন। সিরিজটির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে এরই মধ্যে সেটের কিছু মুহূর্ত এবং সাক্ষাৎকারের অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে।