Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Katrina-Vicky: খুশির হাওয়া ভিকি-ক্যাটের জীবনে, কোলজুড়ে ছেলে এল না মেয়ে?

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের ঘরে এল নতুন অতিথি। প্রথম সন্তানের জন্মে খুশির হাওয়া তারকা দম্পতির জীবনে।

Katrina-Vicky: খুশির হাওয়া ভিকি-ক্যাটের জীবনে, কোলজুড়ে ছেলে এল না মেয়ে?

ভিকি- ক্যাট

গার্গী দাস

শেষ আপডেট: 7 November 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: মা হলেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানালেন ভিকি কৌশল (Vicky Kaushal)। শুক্রবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

পোস্টে লেখা, 'আমাদের জীবনে সবচেয়ে খুশির মুহূর্ত! সবচেয়ে প্রিয় ও খুশির জিনিস পৃথিবীতে এসেছে আজ। ওকে পেয়ে আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞ।'

জানা গেছিল, অক্টোবরেই সন্তানের জন্ম দেবেন তিনি। শুরু হয়েছিল নানা জল্পনা। একটি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ক্যাটরিনার গর্ভবস্থার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে ভিকি কৌশল (Vicky Kaushal) বলেন, 'সুখবর হলে আমরা আপনাদের সঙ্গে তা ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব।' 

পরে সেপ্টেম্বরের শেষে খুশির খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। জানিয়ে দেন নভেম্বরে 'সে আসছে'।

বেবি বাম্পের ছবিও সেসময় পোস্ট করেন ক্যাট। লেখেন, 'আমাদের জীবনের সবচেয়ে সেরা অধ্যায়...।'

সূত্র মারফত জানা গেছে, সন্তান জন্মের পর অভিনেত্রী মাতৃত্বকালীন বিরতি নেবেন। তিনি নিজের হাতে সন্তানের যত্ন নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এক্ষেত্রে সেভাবে বাইরের কারও সাহায্য নেবেন না।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুমহল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তাঁদের প্রেমও খানিকটা লুকিয়েই রেখেছিলেন, বিয়ে নিয়েও সেভাবে কাউকে কিছু জানানি। দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিয়ের পর কিছু বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হল না।


```