Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

SRK: রাজার রাজা... কত কিছু সহ্য করলে তবে শাহরুখ খান হওয়া যায়

“রাজা বদলায় না, তাঁর রাজত্ব বদলায়”— ষাটেও অমলিন শাহরুখ খান।

SRK: রাজার রাজা... কত কিছু সহ্য করলে তবে শাহরুখ খান হওয়া যায়

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 November 2025 09:52

সৌভিক বন্দ্যোপাধ্যায়

সালটা ২০১০। বলিউডের একটি সিনেমা (Bollywood Movie) ঘিরে তোলপাড় দেশজুড়ে। মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে তা বয়কট করার ডাক দেওয়া হয়েছে। আর তার সঙ্গে বয়কট ট্রেন্ডে (Boycott Trend) জড়িয়েছে এক অভিনেতার নাম। বাকিটা ইতিহাস।

'মাই নেম ইজ খান' (My Name Is Khan) রিলিজের সময়ে সেই অভিনেতার ভক্তদের সংগ্রাম দেখা গেছিল। হয়তো প্রথমবার ভারতে তেমন কিছু হচ্ছিল। যে সব রাজ্যে সিনেমাটি মুক্তি পেয়েছে, যে যে হলে মুক্তি পেয়েছে, তাতে তিল ধারণের জায়গা নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়... সব শো হাউজফুল। এ যেন ছিল এক প্রতিবাদ। শুধু সিনেমার নাম এবং চরিত্রের ধর্ম দেখে অভিনেতাকে বয়কট করার বিরুদ্ধে সুদৃঢ় আওয়াজ। যদিও তারপর থেকে শাহরুখ খান (Shah Rukh Khan) বারংবার এমন ঘটনার সাক্ষী থেকেছেন।

২০১৫-তে একটি সাক্ষাৎকারে নিজের পারিবারিক ইতিহাস, পাকিস্তানের সঙ্গে রক্তের যোগ এবং ভারতের বহুত্ববাদী পরিচয়ের কথা বলেছিলেন শাহরুখ (SRK)। তখন থেকেই একাংশের চোখে তিনি হয়ে ওঠেন সন্দেহের বস্তু। রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া (Social Media) - কোথাও বাদ যায়নি তির্যক মন্তব্য।

এরপর অনেকটা সময় কেটে গেছিল। মাঝে কিছু বছর 'ফ্লপ' যাচ্ছিলেন তিনি। তাই আলোচনার কেন্দ্রে সেভাবে আসেননি। তবে নিন্দুকদের মধ্যমণি তখনও ছিলেন। তারা বলছিলেন - সিনেমা ছেড়ে দিতে। 'বুড়ো ভাম', 'হাকলা' এই ধরনের কটাক্ষ ধেয়ে আসছিল তাঁর দিকে। এই সময়ে ব্যক্তিগত আক্রমণ তো ছিলই, গোদের ওপর বিষফোঁড়ার মতো গজিয়ে উঠল মাদক মামলায় ছেলে আরিয়ানের (Aryan Khan) গ্রেফতারির ঘটনা। পরবর্তী সময়ে আরিয়ান ক্লিনচিট পেলেও ওই সময়টা শাহরুখ সমস্ত আলো থেকে যেন নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। চলে গেছিলেন একেবারে অন্তরালে। কিন্তু তিনি দমে যাননি। 'পাঠান' (Pathaan) হয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

কিন্তু বিরাট সমস্যা হল সেখানেও। এই সিনেমা মুক্তির আগেই শুরু হয় নতুন বিতর্ক। ‘বেশরম রং’ গানে কমলা পোশাক, নৃত্যভঙ্গি, আর গানটির নাম - সোশ্যাল মিডিয়ার এক অংশকে কার্যত জ্বালিয়ে দেয়। ট্রেন্ড করে #BoycottPathaan। তবু সমালোচনার সমান্তরালে চলছিল ভক্তদের উন্মাদনা। পর্দায় শাহরুখ আসতেই বক্স অফিসে (Box Office) ঝড়। মনে রাখতে হবে, সেই বছরই বলিউডের 'কিং' (King Khan) এমন রেকর্ড তৈরি করেন যা আগামী ৫০ বছরেও ভাঙা যাবে কিনা তা সন্দেহ।

দেশের জনপ্রিয়তম তারকা। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা (Richest Actor)। তাঁর নাম উচ্চারণ করলেই কোটি কোটি মানুষের বুক ধড়ফড় করে ওঠে। তবু শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়মিত এক অদৃশ্য কোর্টরুমে হাজিরা দিতে হয়। তাঁর দেশপ্রেমকে সন্দেহ করা হয়, তাঁর ধর্মের জন্য পাকিস্তানে চলে যেতে বলা হয়। বছর যায়, সিনেমা বদলায়, কিন্তু ‘বয়কট শাহরুখ’ ধ্বনি বারবার ফিরে আসে নতুনভাবে।

কিন্তু তিনি যে শাহরুখ খান, তিনি বদলান না। শুধু মানুষের থেকে ভালবাসা পাওয়ার ধরনটা বদলে ফেলেন। নিজের কাজের ভঙ্গি পাল্টে ফেলে, নিজেকে ভেঙেচুরে শেষ করতে ফেলতে পারেন। প্রাসঙ্গিক কী করে থাকতে হয় তার তো আলাদা 'কোর্স' করাই রয়েছে তাঁর। তাই হাজার কেন, লক্ষ বার 'দেশদ্রোহী' (Anti-National), 'পাকিস্তান যাও' শোনার পরও ঠোঁটের কোণের হাসিটা অমলিন থাকে। দু-হাত ছড়িয়ে অবলীলায় ভাললাগায় ভাসিয়ে দিতে পারেন সকলকে।

৩৩ বছর ভারতবাসীকে গর্বিত করার পর তাঁর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার (National Award)। 'জওয়ান' (Jawan) ছবির জন্য সেরা অভিনেতা (Best Actor) হয়েছেন তিনি। যদিও শাহরুখ এতটাই 'গোটেট' যে জাতীয় পুরস্কার পাওয়ার পরও বিতর্ক শুরু হয়েছে। কারণ অনেকের মতে, অনেক আগেই অন্তত ৫-৬টি সিনেমার জন্য তাঁর জাতীয় পুরস্কার প্রাপ্য ছিল! সে সব শুনে হয়তো মুচকি হেসেছেন 'বাদশা' নিজেও।

আজ আর কোনও বয়কট ট্রেন্ড নিয়ে ভাবেন না শাহরুখ খান। তাঁকে ভাবতেও হয় না। এসব থেকে অনেক দূরে চলে গেছেন তিনি। শুধু এটুকু জানেন - হলের আলো নিভে যাওয়ার পর পর্দায় তাঁকে দেখে হাজার হাজার মানুষের উল্লাস, করতালিই তাঁর প্রকৃত সম্পদ। এটাই তাঁর জীবনের আদালত, যার কাঠগড়ায় অনন্তবার উঠতে পারেন তিনি।

এক যে আছে রাজা... ভারতীয় সিনে জগতে তাই আজও এই গল্প চলছে। কারণ রাজা বদলায় না, তাঁর রাজত্বের মানচিত্র আরও বড় হয় শুধু।


```