Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কনের বাবার জামায় কিউআর কোড, বিয়েতে ক্যাশলেস উপহারের ভিডিও ভাইরাল

বিয়ে মানেই একরাশ উপহারের ছড়াছড়ি। রঙিন মোড়কে মুড়ে আনা গিফট প্যাকেট খোলার চমকই আলাদা।

কনের বাবার জামায় কিউআর কোড, বিয়েতে ক্যাশলেস উপহারের ভিডিও ভাইরাল

কনের বাবা পেটিএমের কিউআর কোড ব্যাজ জামার পকেটে ঝুলিয়ে ঘুরছেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 31 October 2025 18:15

দ্য ওয়াল ব্যুরো: এদেশে বিয়ে মানে এক উৎসব। তা সে যে জাতি, ধর্ম, বর্ণেই হোক না কেন। প্রায় বছরখানেক ধরে চলে প্রস্তুতি। অবশেষে চারহাত এক। আর বিয়ে মানেই একরাশ উপহারের ছড়াছড়ি। রঙিন মোড়কে মুড়ে আনা গিফট প্যাকেট খোলার চমকই আলাদা। অনেকে আবার নগদেও উপহার দিয়ে থাকেন। দেশের বহু প্রান্তে বিশেষ করে দক্ষিণ ভারতে নগদ উপহার দেওয়াটাই দস্তুর। এবার দেখা গেল এমন এক ছবি, যা পিলে চমকে দিয়েছে নেট দুনিয়ার।

কেরলের একটি বিয়েতে দেখা গিয়েছে কনের বাবা পেটিএমের কিউআর কোড ব্যাজ জামার পকেটে ঝুলিয়ে ঘুরছেন। অতিথিরা ইচ্ছেমতো কিউআর কোড স্ক্যান করে উপহার হিসেবে নগদ টাকা দিচ্ছেন। ভিডিওটি বাজারে আসতেই তা গরম গরম মুচমুচে তেলেভাজার মতোই হাতে হাতে ঘুরছে। কারণ, দেশের অনেকেই বিয়েতে এইভাবে ডিজিটাল ইন্ডিয়ার রূপ দেখতে পাননি এর আগে।

আমন্ত্রিত অতিথি-আত্মীয়রা খুশি খুশি টাকা পাঠাচ্ছেন অ্যাকাউন্টে। উপহার কেনা, তা বাঁধাছাদা করা, বয়ে আনার কোনও ঝঞ্ঝাটই নেই। অনেকে এই বুদ্ধির তারিফ করেছেন। এবং একে পরিবেশ বান্ধব উপহার বলে মজাও করছেন। কেউ কেউ বলেছেন, ভারতের মানুষ এখন যেভাবে ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকেছে, তাতে এই উদ্ভাবনী বুদ্ধি আগামিদিনের নতুন দিশারী হবে।

 Brides Father 🤣* in Kerala
New Marriage Trend 🙏🙏
தட் மணமகளின் அப்பா …
செலவு அப்படிங்க…!!!! pic.twitter.com/94HbpvXrJn

নেট জগতে এই ভিডিওর নানান মন্তব্যও জমা পড়েছে। যেমন- ক্যাশলেস অ্যাট ম্যারেজ। কিংবা পে বিল অ্যান্ড ইট। কেউ বলেছেন, ভাই অব এনভেলপ মে ১০০ ভি না দে সাকতে। একজন তো সাফ লিখেছেন, ম্যারেজ গুণ (অঙ্কের গুণ চিহ্ন) বিজনেস। যাঁরা এই কাণ্ড দেখে রেগে গিয়েছেন, তাঁদের একজন লিখেছেন, ভদ্রতার লেশমাত্র নেই, ভিক্ষে করার কী অতুলনীয় কায়দা। মেয়ের বিয়েতে কেউ এইভাবে টাকা তোলে, প্রশ্ন করেছেন এক নেট নাগরিক। অনেকে আবার এও বলেছেন যে, ডিজিটালি উপহার দেওয়া তো হল, আশীর্বাদটাও কি ডিজিটালি হবে নাকি!


```