Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

১৪৫ পাউন্ডে লন্ডন থেকে কলকাতা! ১১০ দিনের সফরে ভূগোল শেখাত ডবলডেকার ‘অ্যালবার্ট’

প্রায় ২১ বছর ধরে চলা এই রুটে যাত্রীদের বহন করত ‘অ্যালবার্ট’ (Albert) নামের একটি ডবল-ডেকার বাস (Double Decker Bus)। 

১৪৫ পাউন্ডে লন্ডন থেকে কলকাতা! ১১০ দিনের সফরে ভূগোল শেখাত ডবলডেকার ‘অ্যালবার্ট’

ডবলডেকার বাস 'অ্যালবার্ট'

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 January 2026 18:32

দ্য ওয়াল ব্যুরো: এখন ইউটিউব ভ্লগারদের (Youtube Vlogger) বাড়বাড়ন্ত। সোশ্যাল মিডিয়া (Social Media) স্ক্রল করলেই ভূরি ভূরি ট্রাভেল ভিডিও (Travel Video)। জাঁকিয়ে শীতও পড়েছে। সীমান্ত পেরিয়ে বাইক রাইডও চলছে দেদার। অথচ এসবের অনেক আগেই ছিল এক আশ্চর্য রাস্তার গল্প। তাও আবার লন্ডন থেকে কলকাতা (London-Kolkata Bus), সোজা বাসে। আজকের দিনে অবিশ্বাস্য শোনালেও, পঞ্চাশ ও ষাটের দশকে এই যাত্রাপথই ছিল বাস্তব। শ্লথ, নীরব, অথচ গভীর অভিজ্ঞতার এক দীর্ঘ পথচলা।

১৯৫৭ সালে লন্ডনের ভিক্টোরিয়া (London) কোচ স্টেশন থেকে শুরু হয়েছিল লন্ডন-কলকাতা-লন্ডন বাস পরিসেবা (London Kolkata Bus Service)। প্রায় ২১ বছর ধরে চলা এই রুটে যাত্রীদের বহন করত ‘অ্যালবার্ট’ (Albert) নামের একটি ডবল-ডেকার বাস (Double Decker Bus)। যার গন্তব্য ছিল ২০ হাজার কিলোমিটার দূরের কলকাতা (Kolkata)। সময় লাগত প্রায় ১১০ দিন। তখন এটিই ছিল বিশ্বের দীর্ঘতম বাসযাত্রা।

সে যুগে ভ্রমণ মানেই যে তাড়াহুড়ো, হইচই, তেমনটা ছিল না। একমুখো টিকিটের দাম ছিল ৮৫ পাউন্ড, ফেরার ৬৫ পাউন্ড। মোট ১৪৫ পাউন্ডে যাতায়াত, খাওয়া আর থাকার ব্যবস্থা। আজকের মূল্যে ধরলে প্রায় ১৩,৫০০ পাউন্ডের সমান। ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ লাখ ৪৬ হাজার ৮৩।

যে পথে দুই মহাদেশ যুক্ত হয়েছিল

লন্ডন থেকে রওনা দিয়ে বাস পেরোত বেলজিয়াম, পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান ও পাকিস্তান। ভারতে ঢুকে দিল্লি, আগ্রা, এলাহাবাদ, বারাণসী ছুঁয়ে শেষ গন্তব্য কলকাতা। আশ্চর্যের কথা, ভারতের অংশটাই ছিল যাত্রার সবচেয়ে ছোট— মোটে পাঁচ দিন।

‘অ্যালবার্ট’ শুধু যে বাসই ছিল, তা নয়। নীচের তলায় লাইব্রেরি আর ডাইনিং লাউঞ্জ, উপরতলায় সামনের দিকে ছিল সাইট সিয়িংয় চাক্ষুশ করবার জায়গায়। শুধু তাই নয়। আস্ত একটা রান্নাঘর, রেডিওতে গান, মাঝেমধ্যে বাসের মধ্যেই পার্টি চলত। ওয়াইফাই-স্মার্টফোনহীন যুগে এই আমোদ-প্রমোদই ছিল সফরের চেরি অন টপ।

ওদিকে যে বাস শুধু ছুটেই চলেছে, তা নয়। তাজমহল, রাজপথ, বারাণসীর ঘাট, তুরস্কের গোল্ডেন হর্ন, বুলগেরিয়ার সমাজতান্ত্রিক জীবন, আফগানিস্তানের উপজাতিদের রীতি সবটাই দেখিয়ে দিতেন একজন গাইড। পথে পড়ত রাইন, ক্যাস্পিয়ান সাগর। ভূগোলের চলমান পাঠ্যবই।

১৯৬৮ সালে এক দুর্ঘটনার পর ‘অ্যালবার্ট’ সফর শেষ হয়। পরে ব্রিটিশ পর্যটক অ্যান্ডি স্টুয়ার্ট বাসটি কিনে লন্ডনে ফেরার চেষ্টা করেছিলেন বটে। তবে সেই চেষ্টাও গল্প হয়ে আছে খবরের কাগজে।


```