বাস্তব আর অবাস্তবের সীমানা মিলেমিশে গেছে এক অনবরত ভাইরাল তরঙ্গে, যেখানে সাধারণ মানুষ রাতারাতি তারকা হয়েছে, আর বিশাল কর্পোরেট সাম্রাজ্য কেঁপে উঠেছে একেকটি ভিডিও বা ক্লিপে।

ইন্টারনেটে ভাইরাল ঘটনা
শেষ আপডেট: 28 December 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সাল যেন ডিজিটাল দুনিয়ার রোলার-কোস্টার। কখনও সরলতার জাদুতে মন জিতেছে কুম্ভ মেলার এক সাধারণ ফুল বিক্রেতা মেয়ের হাসি, আবার কখনও ইন্টারনেট ভেসেছে অদ্ভুত ট্রেন্ড, এআই- এর জাদু আর বিতর্কের স্রোতে। বাস্তব আর অবাস্তবের সীমানা মিলেমিশে গেছে এক অনবরত ভাইরাল তরঙ্গে, যেখানে সাধারণ মানুষ রাতারাতি তারকা হয়েছে, আর বিশাল কর্পোরেট সাম্রাজ্য কেঁপে উঠেছে একেকটি ভিডিও বা ক্লিপে। সোশ্যাল মিডিয়ার আলোড়ন, পপকালচারের উন্মাদনা আর বিতর্কের বিস্ফোরণে ২০২৫ নিঃসন্দেহে ছিল একেবারে চমকপ্রদ এক বছর (2025 viral moments)।
মহাকুম্ভের মোনালিসা, ইন্টারনেটের ভাইরাল মুখ

প্রয়াগরাজের মহাকুম্ভ ২০২৫ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় (Top viral trends 2025), ডিজিটাল প্ল্যাটফর্মেও ছিল আলোচনার কেন্দ্র। লাখো মানুষের ভিড়ের মধ্যেও নজর কাড়েন ইন্দোরের তরুণী ফুল-বিক্রেতা মোনালিসা ভোঁসলে (Monalisa Bhonsle)। তাঁর হাসি, চোখের চাহনি, স্বাভাবিক আচরণ এবং ভাইরাল ভিডিওর মাধ্যমে তিনি হয়ে ওঠেন নেটিজেনদের প্রিয় মুখ।
টেলর সুইফটের বাগদান

পপ তারকা টেলর সুইফট (Taylor Swift’s engagement) ও ট্র্যাভিস কেলসের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। নেটিজেনরা ছবির প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করতে শুরু করেন, আর ব্র্যান্ডগুলোও যোগ দেয় এই ভাইরাল আলোচনায়। টেলর মজার ছলে পোস্ট করেন, “Your English teacher and your gym teacher are getting married।”
লাবুবু পুতুলের ক্রেজ

২০২৪–এ শুরু হলেও ২০২৫ সালে লাবুবু পুতুলের ক্রেজ তুঙ্গে ওঠে (Labubu craze)। হংকং শিল্পী Kasing Lung-এর তৈরি এই লোমশ এলফ-সদৃশ ডল এক বছরে গোটা বিশ্বে 'কালেক্টর' আইটেম হয়ে ওঠে। সাধারণ থেকে তারকা, সবাই লাবুবু পুতুলের ট্রেন্ডে গা ভাসান।
ন্যানো ব্যানানা ও স্টুডিও ঘিবিলি

দুটি প্রযুক্তি জায়ান্টের এআই ইমেজিং টুল ২০২৫- এ ইন্টারনেটকে মাতিয়ে তোলে।
লুভ মিউজিয়ামে সাহসী ডাকাতি

প্যারিসের লুভ মিউজিয়ামে দিনের আলোয় চুরি যায় আটটি অমূল্য নিদর্শন (Louvre Museum robbery)। সন্দেহভাজনের কাচ কাটার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়, আর বিশ্বজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
India’s Got Latent বিতর্ক

ইউটিউবার সময় রায়নার (Samai Raina) শো-কে কেন্দ্র করে শুরু হয় বড়সড় সমালোচনা। রণবীর আলাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের ভাইরাল হওয়ার পরই একাধিক FIR হয়। অনেকেরই মূল আপত্তি ছিল প্রতিযোগীর সঙ্গে অভিভাবক ও যৌনতা নিয়ে প্রশ্নোত্তর নিয়ে।
কোল্ডপ্লে ‘কিস ক্যাম’ স্ক্যান্ডাল

ম্যাসাচুসেটসের একটি কোল্ডপ্লে কনসার্টে ধরা পড়ে অ্যান্ডি বাইরন এবং তাঁর এক প্রাক্তন সহকর্মীর ঘনিষ্ঠ মুহূর্ত (Coldplay kisscam scandal)। ভিডিওটি ভাইরাল হতেই কর্পোরেট দুনিয়ায় সৃষ্টি হয় তোলপাড়, এবং শেষমেশ সিইও পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন বাইরনকে।
সব মিলিয়ে, ২০২৫ সাল ছিল ভাইরাল ঘটনা (social media viral 2025), নতুন ট্রেন্ড এবং তীব্র বিতর্কে ভরা, এক এমন বছর, যেখানে ইন্টারনেটের বাস্তব ও কল্পনা দুটোই সমান শক্তিতে রাজত্ব করেছে।