Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ঘর থেকে উধাও তরুণী, বিছানায় পোশাক-গয়না আর সাপের খোলস! 'ইচ্ছেধারী নাগিনের' গুজবে তোলপাড় গ্রাম

স্থানীয় লোককথাকে আরও উস্কে দেয় একটি তথ্য, যে ঘরে তরুণী ঘুমোতেন, তার মেঝেতে একটি সাপের গর্তও পাওয়া গেছে। পরিবারের দাবি, আগেও মাঝে মাঝে ওই ঘরে সাপ দেখা গিয়েছিল।

ঘর থেকে উধাও তরুণী, বিছানায় পোশাক-গয়না আর সাপের খোলস! 'ইচ্ছেধারী নাগিনের' গুজবে তোলপাড় গ্রাম

পৃথা ঘোষ

শেষ আপডেট: 10 February 2026 21:12

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঔরাইয়া জেলার এক শান্ত, নির্ঝঞ্ঝাট গ্রাম সিঙ্গনপুর। সেখানে ঘনিয়ে এল এবার বিপত্তির ছায়া। ২০ বছরের এক তরুণীর হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনা (Auraiya Missing Woman mystery) ঘিরে ছড়াল রহস্য, কুসংস্কার। শুরু হল জোর তল্লাশি। গ্রামের ওই তরুণী প্রতিদিনের মতোই রবিবার রাতে নিজের ঘরে ঘুমোতে যান। পরের দিন সকালে তাঁর মা ঘুম থেকে ডাকতে গিয়ে দেখেন ঘর খালি। কিন্তু বিছানায় যা দেখা গেল, তাতেই চমকে ওঠেন তিনি।

তরুণীর পরনের গতরাতের পোশাক ও গায়ের গয়না সুন্দর করে রাখা আছে বটে, আর ঠিক তার পাশেই প্রায় ৫ ফুট লম্বা সাপের খোলস। খবর ছড়াতেই গ্রামে শুরু হয়ে যায় ‘ইচ্ছাধারী নাগিন’ গুজব (Ichchadhari naagin rumour UP)। স্থানীয় লোককথাকে আরও উস্কে দেয় একটি তথ্য, যে ঘরে তরুণী ঘুমোতেন, তার মেঝেতে একটি সাপের গর্তও পাওয়া গেছে। পরিবারের দাবি, আগেও মাঝে মাঝে ওই ঘরে সাপ দেখা গিয়েছিল (Auraiya missing woman snake rumour)।

“আমরা বিধ্বস্ত। আমাদের মেয়েকে নিরাপদে ফিরিয়ে দিন,” কাঁদতে কাঁদতে সংবাদমাধ্যমের কাছে আবেদন জানান তরুণীর পরিবার।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অজিতমল সার্কেল অফিসার মনোজ গঙ্গওয়ারের নেতৃত্বে পুলিশ। “বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারায় মামলা রুজু হয়েছে। মেয়েটিকে খুঁজে বের করতে একাধিক দল গঠন করা হয়েছে,” বলেন তিনি।

গ্রাম যখন অলৌকিক ব্যাখ্যায় মশগুল, পুলিশ তখন স্পষ্ট ভাষায় গুজব উড়িয়ে দিয়েছে।

‘সাপ’ প্রসঙ্গে গঙ্গওয়ার বলেন, “মহিলা সাপে রূপান্তরিত হয়েছেন - এ সবই গুজব। সাপের খোলস ও পোশাক একসঙ্গে পাওয়া যাওয়া তদন্তকে ভুল পথে চালিত করা বা বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেও হতে পারে।”

পুলিশ বাড়ির মোবাইল ফোনগুলিও বাজেয়াপ্ত করেছে। কল রেকর্ড ও ডিজিটাল সূত্র খতিয়ে দেখা হচ্ছে। তরুণী নিজেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন, নাকি প্রেমঘটিত কোনও কারণে তাঁর এই হঠাৎ অন্তর্ধান, সেই সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।


```