
আয়কর দফতরের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়- দ্য ওয়াল ফাইল ।
শেষ আপডেট: 15 April 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: আয়কর দফতরের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সাংবাদিক বৈঠক থেকে তা স্পষ্ট করেছেন অভিষেক নিজেই।
আরও পড়ুনঃ চপারে তল্লাশি অভিযান! অভিষেকের অভিযোগ নিয়ে কী বলছে আয়কর দফতর
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাতেই পারে। কপ্টারে সার্চ নিয়ে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু তল্লাশি চালিয়েও যখন কিছু পাওয়া গেল না, তারপরও আয়কর দফতর বলছে, ওপর মহল থেকে ক্লিয়ারেন্স না এলে টার্য়াল রানের অনুমতি দেব না। সেই এক্তিয়ার ওদের নেই। আমি পদক্ষেপ নেব।"
বস্তুত, কপ্টার হানার ঘটনায় ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকে চিঠি দিয়েছে তৃণমূল।
অভিষেক বোঝাতে চেয়েছেন, ভোটের সময় কপ্টার যেকোনও রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যান। ক্লিয়ারেন্সের অছিলায় তা আটকে রেখে আসলে তাঁর প্রচার কর্মসূচি বানচালের চেষ্টা হচ্ছে বলেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।
রবিবার নববর্ষের দিনই কপ্টারে আয়কর হানা! অভিষেক জানালেন, 'কিছুই মেলেনি । এই ঘটনায় হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সোমবার কোচবিহারের নির্বাচনী সভা থেকে তা নিয়েই কড়া ভাষায় তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানের সভা থেকে এদিন মমতা বলেন, "অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল। তার আগে হেলিপ্যাডে পাঠিয়ে দেওয়া হয় ইনকাম ট্যাক্স বাবুদের। হেলিকপ্টারে নাকি সোনা আর টাকা নিয়ে আসছে! আমি বলি ওটা আমরা করি না, ওটা বিজেপি করে।ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে।"
এবার আইনি পদক্ষেপের ইঙ্গিত দিলেন অভিষেক।
আরও পড়ুনঃ অভিষেকের চপারে আয়কর হানা! তল্লাশি অভিযানের পর হেলিকপ্টার পরিদর্শনে কমিশনের তিন আধিকারিক