Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

অভিষেকের চপারে আয়কর হানা! তল্লাশি অভিযানের পর হেলিকপ্টার পরিদর্শনে কমিশনের তিন আধিকারিক

সোমবার সকালে বেহালা ফ্লাইং ক্লাবে গেলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

অভিষেকের চপারে আয়কর হানা! তল্লাশি অভিযানের পর হেলিকপ্টার পরিদর্শনে কমিশনের তিন আধিকারিক

অভিষেকের চপারে আয়কর হানা - দ্য ওয়াল ফাইল ।

শেষ আপডেট: 15 April 2024 20:57

দ্য ওয়াল ব্যুরো: নববর্ষের দিন বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বেহালা ফ্লাইং ক্লাবে রাখা তাঁর চপারে তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দফতর। এবার সোমবার সকালে বেহালা ফ্লাইং ক্লাবে গেলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।  নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য হেলিকপ্টার পরিদর্শনে যান।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর দফতর হানার ঘটনায় হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকে কপ্টার হানার ঘটনায় চিঠি দিয়েছে তৃণমূল। এবার ২৪ ঘণ্টার মধ্যে সোমবার বেহালা ফ্লাইং ক্লাবে হাজির হলেন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুর ১২টা নাগাদ গাড়িতে চেপে বেহালা ফ্লাইং ক্লাবে উপস্থিত হন নির্বাচন কমিশন নিযুক্ত তিন আধিকারিক। যদিও তাঁদের মতে, 'ভিআইপি মুভমেন্ট'-এর আগে রুটিন পরিদর্শন করতে গিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন > রাহুল গান্ধীর চপারেও তল্লাশি অভিযান! তামিলনাড়ুতে নামতেই পৌঁছে গেল কমিশনের আধিকারিকরা

সোমবার হলদিয়া যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তার আগে রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেকের চপারে আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, চপারে থাকা প্রতিটি ব্যাগ, সব নথি খুঁটিয়ে দেখেছে তাঁরা। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। 

তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, অভিষেকের চপারে তল্লাশি অভিযান চালিয়ে কিছু না পেয়ে নিরাপত্তারক্ষীদের হুমকি দেন আয়কর আধিকারিকরা। এমনকী চপার বেআইনি বলে আটকে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন। শাসক শিবিরের দাবি, আয়কর দফতর তার ক্ষমতার অপব্যবহার করছে এবং বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য কার্যত বিজেপির সুবিধার্থে কাজ করছে তাঁরা। এদিকে কপ্টারে তল্লাশির ঘটনায়, আয়করের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত অভিষেকের।

আয়কর দফতর সূত্রের খবর, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রুটিন তল্লাশি চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে। আর এবার কমিশনের প্রতিনিধি দলের বেহালা ফ্লাইং ক্লাবে যাওয়া নিছক রুটিন পরিদর্শন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা ভাবাচ্ছে শাসক শিবিরকে। 

আরও পড়ুন > অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে রিপোর্ট তলব, জেলা নির্বাচনী আধিকারিকের কাছে জানতে চাইল কমিশন


```