Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রাহুল গান্ধীর চপারেও তল্লাশি অভিযান! তামিলনাড়ুতে নামতেই পৌঁছে গেল কমিশনের আধিকারিকরা

নিজের নির্বাচনী কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী। সোমবার সেখানেই সভা থেকে শুরু করে কিছু কর্মসূচি রয়েছে তাঁর।

রাহুল গান্ধীর চপারেও তল্লাশি অভিযান! তামিলনাড়ুতে নামতেই পৌঁছে গেল কমিশনের আধিকারিকরা

রাহুল গান্ধীর চপারে তল্লাশি অভিযান - দ্য ওয়াল ফাইল ।

শেষ আপডেট: 15 April 2024 18:41

দ্য ওয়াল ব্যুরো: রবিবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর দফতর তল্লাশি চালিয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার একই ভাবে তল্লাশি চালানো হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারে। তবে আয়কর দফতর নয়, এই অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন। 

নিজের নির্বাচনী কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী। সোমবার সেখানেই সভা থেকে শুরু করে কিছু কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু সকালে তাঁর চপারে সেখানে ল্যান্ড করা মাত্রই পৌঁছে যান নির্বাচন কমিশনের আধিকারিকরা। চপারের কাগজপত্র থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন তাঁরা। যদিও শুধু রাহুল নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধির হেলিকপ্টারেও তল্লাশি অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন।  

প্রসঙ্গত, তৃণমূল নেতার চপারে অভিযান নিয়ে দলের তরফে অভিযোগ করা হয়েছে যে, তল্লাশি অভিযান চালিয়ে কিছু না পেয়ে নিরাপত্তারক্ষীদের হুমকি দেন আয়কর আধিকারিকরা। এমনকী চপার বেআইনি বলে আটকে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন। কিন্তু আয়কর দফতর সূত্রের খবর, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রুটিন তল্লাশি চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে।

গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে আয়কর দফতরের বিরুদ্ধে সরব হয়েছে তাঁরা। শাসক শিবিরের দাবি, আয়কর দফতর তার ক্ষমতার অপব্যবহার করছে এবং বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য কার্যত বিজেপির সুবিধার্থে কাজ করছে তাঁরা।


```