Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে রিপোর্ট তলব, জেলা নির্বাচনী আধিকারিকের কাছে জানতে চাইল কমিশন

অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। 

অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে রিপোর্ট তলব, জেলা নির্বাচনী আধিকারিকের কাছে জানতে চাইল কমিশন

অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন - দ্য ওয়াল ফাইল ।

শেষ আপডেট: 15 April 2024 21:15

দ্য ওয়াল ব্যুরো: নববর্ষের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর দফতর হানার ঘটনায় সরগরম বঙ্গ রাজ্য রাজনীতি। এবার তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের কপ্টারে তল্লাশি নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। 

সোমবার সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অরিন্দম নিয়োগী। সেখানেই কমিশনের তরফে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। ওই দিনের বিস্তারিত বিবরণ জমা দেবেন জেলা নির্বাচনী আধিকারিক, কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে। 

আরও পড়ুন > অভিষেকের চপারে আয়কর হানা! তল্লাশি অভিযানের পর হেলিকপ্টার পরিদর্শনে কমিশনের তিন আধিকারিক

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বেহালা ফ্লাইং ক্লাবে রাখা তাঁর চপারে তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দফতর। ইতিমধ্যে অভিষেকের চপারে আয়কর হানার ঘটনায় কমিশনে চিঠি দিল তৃণমূল । এরপর সোমবার ভোটপ্রচারে হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে বেহালা ফ্লাইং ক্লাবে হাজির হলেন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুর ১২টা নাগাদ গাড়িতে চেপে বেহালা ফ্লাইং ক্লাবে উপস্থিত হন নির্বাচন কমিশন নিযুক্ত তিন আধিকারিক। যদিও তাঁদের মতে, 'ভিআইপি মুভমেন্ট'-এর আগে রুটিন পরিদর্শন করতে গিয়েছেন তাঁরা। 

সোমবার অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানের সভা থেকে এদিন মমতা বলেন, "অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল। তার আগে হেলিপ্যাডে পাঠিয়ে দেওয়া হয় ইনকাম ট্যাক্স বাবুদের। "চপারে নাকি সোনা আর টাকা নিয়ে আসছে'! আমি বলি ওটা আমরা করি না, ওটা বিজেপি করে।ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে।"

এদিকে আয়কর দফতর সূত্রের খবর, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রুটিন তল্লাশি চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে। সোমবার দুপুরে বেহালা ফ্লাইং ক্লাবে উপস্থিত হন নির্বাচন কমিশন নিযুক্ত তিন আধিকারিকও।

অন্যদিকে, লোকসভা ভোটের মুখে বাংলার আরও এক অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি দিয়ে কমিশন জানায়, সোমবার বিকেল ৫টার মধ্যে ওই পদের জন্য তিন জনের নাম বাছাই করে কমিশনকে পাঠাতে হবে রাজ্যকে। সেই মতো ওয়াকার রাজা (২০০৭), রণেন্দ্রনাথ ব্যানার্জি (২০০৬) , দেবস্মিতা দাস (২০০৯)-এই তিন জনের নাম জাতীয় নির্বাচন কমিশনকে পাঠায় রাজ্য। যাদের থেকে এক জনকে মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে নিয়োগ করা হবে। 

আরও পড়ুন > রাহুল গান্ধীর চপারেও তল্লাশি অভিযান! তামিলনাড়ুতে নামতেই পৌঁছে গেল কমিশনের আধিকারিকরা


```