Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নববর্ষের দিনই কপ্টারে আয়কর হানা! অভিষেক জানালেন, 'কিছুই মেলেনি'

১ বৈশাখের দিন তাঁর কপ্টারে আয়কর হানা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

নববর্ষের দিনই কপ্টারে আয়কর হানা! অভিষেক জানালেন, 'কিছুই মেলেনি'

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 April 2024 11:41

দ্য ওয়াল ব্যুরো: ১ বৈশাখের দিন তাঁর কপ্টারে আয়কর হানা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সোমবার হলদিয়া যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তার আগে রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেকের চপারে আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, চপারে থাকা প্রতিটি ব্যাগ, সব নথি খুঁটিয়ে দেখেছে তাঁরা। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। 

গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ''এনআইএ ডিজি, এসপির বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি এখন আমার চপারে হানা দেওয়াচ্ছে আয়কর দফতর দিয়ে। যদিও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়েও কিছুই পায়নি তাঁরা। জমিদাররা নিজেদের সব ক্ষমতা লাগিয়ে দিতে পারে, তবে বাংলার সহ্যশক্তিকে দমাতে পারবে না।'' দলের তরফ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থও হবে।  

তৃণমূল কংগ্রেস দাবি করেছে, কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেন আয়কর আধিকারিকরা। এমনকী, এ নিয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাও হয় তাঁদের। তৃণমূলের অভিযোগ, কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও দেন আয়কর দফতরের আধিকারিকরা। কোনও কিছুই না পেয়ে হতাশ এবং বিরক্ত হয়েই তাঁরা চপার আটকে রাখার হুমকি দেন বলে দাবি।


```