হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় ধৃত আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়াল।

ফাইল চিত্র
শেষ আপডেট: 27 November 2025 08:45
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনায় অভিযুক্তকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গেছে, ধৃতের নাম রহমানুল্লাহ লাকানওয়াল (Rahmanullah Lakanwal)। ২৯ বছর বয়সী এই ব্যক্তি একজন আফগান নাগরিক, যিনি ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
এই ঘটনার পর থেকেই রাজধানীতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এখনও লাকানওয়ালের সমস্ত তথ্য যাচাই করছেন এবং হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে ১৭তম স্ট্রিট এবং আই স্ট্রিট এনডব্লিউ-এর কাছে ন্যাশনাল গার্ডের সদস্যরা যখন 'হাই-ভিজিবিলিটি পেট্রোল'-এ ছিলেন, তখনই এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারী একটি কোণ থেকে বেরিয়ে আসে, হাতে হ্যান্ডগান তোলে এবং সরাসরি দুই সেনার দিকে গুলি চালায়। সঙ্গে সঙ্গেই কাছাকাছি থাকা অন্য গার্ড সদস্যরা পাল্টা জবাব দেন।
This is the man who opened fire on the National Guard just one day before Thanksgiving.
He was taken away in handcuffs after being shot, stripped, and loaded onto a stretcher before being placed in an ambulance.
Both National Guard members shot near the White House are now in… pic.twitter.com/31v8IySnwP— Shadow of Ezra (@ShadowofEzra) November 26, 2025
গুলির লড়াইয়ে দুই ন্যাশনাল গার্ড সদস্যই মৃত। মেয়র মুরিয়েল বাউসার এবং এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল নিশ্চিত করেছেন, আহত দুই সেনাই সংকটাপন্ন (Critical Condition) অবস্থায় রয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিশ্চিত করেছেন যে গুলিবিদ্ধ অভিযুক্তও গুরুতর আহত এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনাকে এফবিআই (FBI) বর্তমানে সম্ভাব্য জঙ্গি কার্যকলাপ (Possible Act of Terrorism) হিসেবে দেখছে এবং ফেডারেল অফিসারদের উপর হামলা হিসেবে মামলাটি পরিচালিত হচ্ছে। নিরাপত্তার খাতিরে ঘটনার পর হোয়াইট হাউস এবং পার্শ্ববর্তী ফেডারেল ভবনগুলো সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই ঘটনার পর শহরে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ৫০০ ন্যাশনাল গার্ড সেনাকে (Additional National Guard Troops) মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।