Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪, নিখোঁজ ২৭৯, গ্রেফতার ৩

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪। এখনও নিখোঁজ ২৭৯ বাসিন্দা। গ্রেফতার ৩ জন। তদন্তে নেমেছে পুলিশ ও দমকল বিভাগের বিশেষ দল।

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪, নিখোঁজ ২৭৯, গ্রেফতার ৩

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 November 2025 07:34

দ্য ওয়াল ব্যুরো: হংকংয়ের তাই পো (Hong Kong Fire) এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসন কমপ্লেক্সে (Wang Fuk Court) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বুধবার বিকেলে আগুন লাগলেও বৃহস্পতিবার ভোর পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর মিলেছে এবং প্রায় ২৭৯ জন নিখোঁজ রয়েছেন।

May be an image of fire

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে আটটি আবাসন নিয়ে তৈরি এই কমপ্লেক্সের একটি ৩২ তলা ব্লকে মেরামতির কাজ চলছিল। সেখানেই আচমকাই বাঁশের ভারায় আগুন লেগে যায়। যেহেতু ব্লকগুলো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে, তাই প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। চোখের নিমেষে ২,০০০ অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে সাতটিতেই আগুন ছড়িয়ে পড়ে, অক্ষত থাকে কেবল একটি আবাসন। আগুন লাগার পরই দমকলের ১৪০টি ইঞ্জিন এবং ৬০টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ৯০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

দমকল কর্মীরা জানিয়েছেন, অ্যাপার্টমেন্টগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ভিতরের তাপমাত্রা অত্যধিক বেশি থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর ডেরেক অ্যামস্ট্রং চ্যাং বলেন, "ভিতরের তাপমাত্রা খুব বেশি। ফলে উপরের তলায় পৌঁছতে পারছেন না কর্মীরা।"

May be an image of fire

ভোর রাতের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন লাগার কারণ খুঁজে বের করতে ততক্ষণে তৎপরতা শুরু হয়েছে। হংকংয়ের চিফ এগজিকিউটিভ অফিসার জন লি জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ ও দমকল যৌথভাবে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে।

May be an image of fire

অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ভোর রাতে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। জন লি ধৃতদের পরিচয় (তাঁরা আবাসন কমপ্লেক্সের কর্মী নাকি নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন) জানাননি। তবে তিনি আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই আগুন লাগার আসল কারণ জানা যাবে।


```