Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

‘সতর্কবার্তা অগ্রাহ্য করেছে ওরা', ইরানের জন্য এটাই 'শেষ ও সেরা সুযোগ', ট্রাম্পের কড়া বার্তা

হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইরানের শাসনব্যবস্থাকে “অসুস্থ ও অশুভ” বলে আখ্যা দেন এবং জানান, এই অভিযান মূলত এমন এক পরিস্থিতিকে নির্মূল করার জন্য, যা আর সহ্য করা সম্ভব নয়।

‘সতর্কবার্তা অগ্রাহ্য করেছে ওরা', ইরানের জন্য এটাই 'শেষ ও সেরা সুযোগ', ট্রাম্পের কড়া বার্তা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 March 2026 23:23

দ্য ওয়াল ব্যুরো: ইরানের বিরুদ্ধে চলা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযান (US Israel Iran conflict)-কে ইরানের জন্য “শেষ ও সেরা সুযোগ” বলে বর্ণনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইরানের শাসনব্যবস্থাকে “অসুস্থ ও অশুভ” বলে আখ্যা দেন এবং জানান, এই অভিযান মূলত এমন এক হুমকি নির্মূল করার জন্য, যা আর সহ্য করা সম্ভব নয় (Trump Iran statement)।

‘সতর্কবার্তা অগ্রাহ্য করেছে ইরান’

ট্রাম্প দাবি করেন, আমেরিকার বারবার সতর্কবার্তা সত্ত্বেও ইরান তাদের পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধ করেনি (Iran nuclear threat)। গত বছর মার্কিন বাহিনী ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে আঘাত হানার পরও তেহরান নাকি এই কর্মসূচি চালিয়ে গিয়েছে।

তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থা শুধু পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর জন্য নয়, বরং সরাসরি আমেরিকার জন্যও তাৎক্ষণিক হুমকি তৈরি করছে। বিশেষ করে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত প্রসারিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ইউরোপ থেকে আমেরিকা, মিসাইল হুমকি ‘বিশাল’

ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের কাছে ইতিমধ্যেই এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইউরোপ ও বিদেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। এমনকি খুব শিগগিরই তারা এমন মিসাইল তৈরি করতে পারত, যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছতে সক্ষম।

এই হুমকিকে তিনি “খুবই স্পষ্ট” এবং “বিশাল” বলে বর্ণনা করেন।

অভিযানের চারটি লক্ষ্য কী?

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের লক্ষ্য স্পষ্ট করে ট্রাম্প চারটি মূল উদ্দেশ্যের কথা জানান -

  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা
  • ইরানের নৌবাহিনীকে কার্যত নিশ্চিহ্ন করা (ইতিমধ্যেই ১০টি জাহাজ ডুবিয়েছে বলে দাবি)
  • ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা
  • বিদেশে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ, অস্ত্র ও নির্দেশ দেওয়া বন্ধ করানো

ট্রাম্পের কথায়, এই হামলা শুধুমাত্র সামরিক পদক্ষেপ নয়, বরং আমেরিকার স্বার্থ এবং পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে নেওয়া এক “নির্ণায়ক পদক্ষেপ”।

কূটনীতির ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা

পূর্ববর্তী কূটনৈতিক প্রচেষ্টাকেও তীব্রভাবে আক্রমণ করেন ট্রাম্প। তাঁর দাবি, অতীতের চুক্তিগুলি বারবার ভেস্তে গিয়েছে কারণ ইরান প্রতিশ্রুতি রক্ষা করেনি। “এদের (ইরান) সঙ্গে এভাবে আলোচনা করে লাভ নেই। সঠিক পথে কাজ করতে হবে,” মন্তব্য তাঁর।

‘অপারেশন চলছে পূর্ণ শক্তিতে’

চলমান সামরিক অভিযানের আপডেট দিতে গিয়ে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী এখনও বৃহৎ আকারে যুদ্ধ অভিযান চালিয়ে যাচ্ছে। শতাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই চাপ বজায় থাকবে।

তিনি বলেন, অভিযান “পূর্ণ শক্তিতে” চলছে এবং ভবিষ্যতে মার্কিন হতাহতের আশঙ্কাও উড়িয়ে দেননি। তবে তাঁর মতে, এই পদক্ষেপ আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য।


```