Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলোচনার পথ খোলা রাখলেও ইরানে অভিযান চলবে, 'যুদ্ধ' থামাতে এখনই মধ্যস্থতায় রাজি নন ট্রাম্প

ইজরায়েল ও মার্কিন হামলায় (Israel-US Strikes) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ সেনা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব নিহত হয়েছেন।

আলোচনার পথ খোলা রাখলেও ইরানে অভিযান চলবে, 'যুদ্ধ' থামাতে এখনই মধ্যস্থতায় রাজি নন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 March 2026 07:53

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের সঙ্গে যৌথভাবে শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা (Iran-Israel-US)। তিন দেশের সংঘাতের জেরে যুদ্ধ পরিস্থিতি সমগ্র আরবদুনিয়ায় (Middle East)। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ইঙ্গিত দিয়েছেন এই সংঘাত এখনই শেষ হবে না, অন্তত আরও কয়েক সপ্তাহ চলবে। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট যে ওয়াশিংটন এখনই মধ্যস্থতায় আসতে চাইছে না, বরং দীর্ঘ মেয়াদি অভিযানের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, "ইরানের (Iran) মতো বড় এবং শক্তিশালী দেশের বিরুদ্ধে অভিযান স্বাভাবিকভাবেই সময়সাপেক্ষ। অন্তত চার সপ্তাহ সময় লাগবে।" তবে ইরানের সঙ্গে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই আলোচনা কবে হবে, তা নিশ্চিত বলতে পারেননি।

ইজরায়েল ও মার্কিন হামলায় (Israel-US Strikes) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ সেনা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্যকে বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।

এদিকে, প্রতিশোধ নিতে ইরান (Iran) ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। শনিবার ভোররাত থেকে শুরু হওয়া এই সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখনও পর্যন্ত ২০০ জনের মৃত্যুর খবর মিলেছে।

এদিকে, এই সংঘাতে প্রথম মার্কিন সেনার মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। ট্রাম্প জানান, তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। আরও হতাহতের আশঙ্কাও করেছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে সামরিক অভিযানে মার্কিন শক্তির প্রদর্শন তুলে ধরেন ট্রাম্প। দাবি করেন, 'ইরানে যে হামলা করা হচ্ছে তা সবচেয়ে জটিল সামরিক অভিযানগুলির একটি।'  অভিযান চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে ট্রাম্প জানান, তাঁদের উদ্দেশ্য স্পষ্ট এবং সেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অভিযান থামবে না।

মার্কিন প্রেসিডেন্টের আরও দাবি, ইরানের বহু শীর্ষ নেতা এবং সামরিক কর্মকর্তা-সহ প্রায় ৪৮ জনের মৃত্যু হয়েছে, যা তাঁর আগাম অনুমানের থেকেও বেশি। বাহারেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির নেতাদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। 

সব মিলিয়ে,  ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করেছে, সংঘাত আরও কয়েক সপ্তাহ জারি থাকতে পারে। তবে যুদ্ধের পাশাপাশি আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, যদিও সেই পথ বাস্তবে কতটা এগোবে, তা এখনও অনিশ্চিত।


```