Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Iran Israel War: খামেনেই আর নেই, ইরানের অন্তর্বর্তী নেতৃত্বে এলেন আলিরেজা আরাফি

ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন খামেনেই। তাঁর মৃত্যুর পর অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে নতুন সদস্য নিয়োগ করেছে ইরান। 

Iran Israel War: খামেনেই আর নেই, ইরানের অন্তর্বর্তী নেতৃত্বে এলেন আলিরেজা আরাফি

ইরানের অন্তর্বর্তী নেতৃত্বে আলিরেজা আরাফি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 March 2026 17:25

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় (US-Israel Strikes) নিহত হয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei)। তাঁর মৃত্যুর পর অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে নতুন সদস্য নিয়োগ করেছে ইরান। সূত্রে খবর, রবিবার আলিরেজা আরাফিকে (Alireza Arafi) অস্থায়ী নেতৃত্ব পরিষদের ‘জুরিস্ট মেম্বার’ বা আইন বিশেষজ্ঞ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

খামেনেইর মৃত্যুর (Khamenei Death) পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব কে সামলাবে, শূন্যস্থানে উপযুক্ত কাকে আনা হবে, এনিয়ে বিস্তর আলোচনা-জল্পনা হয়েছিল। অবশেষে সেই শূন্যতা সাময়িকভাবে পূরণ করতে তিন সদস্যের যে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ চালু হয়েছে, সেখানে অন্তর্বর্তী বিচার বিশেষজ্ঞ হিসেবে জায়গা করলেন আলিরেজা আরাফি। দেশজুড়ে শোক, ক্ষোভ এবং উদযাপনের মিশ্র আবহের মধ্যেই এই গুরুত্বপূর্ণ নিয়োগ করল সরকার।

এই পরিষদে তাঁর সঙ্গে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Iran President Pezeshkian) এবং চিফ জাস্টিস গোলামহোসেন মোহেসনি এজেই। দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব এখন আপাতত এই তিনজনই সামলাবেন, যতক্ষণ না অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতাকে নির্বাচিত করছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার সকালে খামেনেইয়ের কমপাউন্ডে হামলা হয়। সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। ইরানি সূত্র আরও দাবি করেছে, হামলায় তাঁর মেয়ে, জামাই, নাতি-নাতনি ও পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার রাতে সরকারি ঘোষণার আগেই খামেনেইর মৃত্যু সংবাদকে কেন্দ্র করে তেহরানের রাস্তায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। রাত ১১টা নাগাদ শহরের কিছু এলাকায় মানুষ আতশবাজি পোড়ান, বাঁশি বাজান এবং গান বাজিয়ে খামেনেইর মৃত্যুকে ‘উদযাপন’ করেন। AFP-এর যাচাই করা ভিডিওতেও এই দৃশ্য দেখা গিয়েছে। তবে সাম্প্রতিক দমন-পীড়নের ভয়ে বড় কোনও জমায়েত গড়ে ওঠেনি।

অন্যদিকে তেহরানে শোক পালনের চিত্রও ধরা পড়েছে। অনেক মানুষকেই কালো পোশাক পরে, হাতে খামেনেইর ছবি নিয়ে ‘আমেরিকার মৃত্যু হোক’, ‘ইজরায়েলের মৃত্যু হোক’ স্লোগান দিতে দেখা যায়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ৪০ দিনের সরকারি শোক এবং সাত দিনের ছুটি ঘোষণা করেছে।

খামেনেইয়ের শাসন বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। সমস্যা হয়েছে ইরানের অভ্যন্তরে। ২০০৯ সালের ‘গ্রিন মুভমেন্ট’ (Green Movement), ২০১৯ সালের জ্বালানি মূল্যবৃদ্ধি-বিরোধী আন্দোলন, ২০২২ সালে মাহসা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পর নারী অধিকার নিয়ে দেশজুড়ে প্রতিবাদ-প্রতিবারই কঠোর দমননীতি নেওয়া হয়। ২০২৫ সালে ইজরায়েল (Israel) ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। পরিস্থিতি চরমে ওঠে যখন যুক্তরাষ্ট্র (United States) প্রকাশ্যে সামরিক অভিযান শুরু করে।

শনিবারের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) খামেনেইকে 'ইতিহাসের অন্যতম নৃশংস মানুষ' বলে আক্রমণ করে Truth Social–এ পোস্ট করেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israeli Prime Minister Benjamin Netanyahu) ইরানিদের রাস্তায় নামতে আহ্বান জানিয়ে খামেনেইকে 'নিষ্ঠুর অত্যাচারী' বলে উল্লেখ করেন।


```