Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা! ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে যেতেই হরমুজ অবরোধের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের দাবি, ইরান এই প্রণালীর উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রেখে জাহাজ চলাচলে বাধা তৈরি করছে। যা আর হতে দেওয়া যাবে না।

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা! ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে যেতেই হরমুজ অবরোধের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প

গার্গী দাস

শেষ আপডেট: 12 April 2026 19:21

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন-ইরান আলোচনা ভেস্তে যেতেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ঘিরে বড়সড় অবরোধের ঘোষণা। রবিবার সাফ জানালেন, এই গুরুত্বপূর্ণ জলপথে যাতায়াত করা সমস্ত জাহাজের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে আমেরিকা।

ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা কূটনৈতিক আলোচনা থেকে কোনও সদর্থক ফল না মেলায় হতাশ হয় অনেকেই। অপেক্ষা ছিল কতক্ষণে প্রতিক্রিয়া দেন ট্রাম্প। রবিবার বেলা গড়াতেই এই ঘোষণা আসে। নিজের সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করে ট্রাম্প জানিয়ে দেন, পরিস্থিতি বদল না হলে হরমুজ প্রণালী দিয়ে কোনও জাহাজের অবাধ যাতায়াত চলবে না।

ট্রাম্পের দাবি, ইরান এই প্রণালীর উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রেখে জাহাজ চলাচলে বাধা তৈরি করছে। যা আর হতে দেওয়া যাবে না।

বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে তার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে। সমস্যায় পড়তে পারে ভারতও। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে সামরিক পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতেও বড়সড় ধাক্কা দিতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় কড়া নজরদারি চালাতে। বিশেষ করে যেসব জাহাজ ইরানকে টোল দিয়ে এই প্রণালী পার হওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাঁর সাফ কথা, “যে কোনও জাহাজ যদি ইরানকে অবৈধভাবে টাকা দিয়ে থাকে, তাদের নিরাপদ যাতায়াতের অনুমতি দেওয়া হবে না।”

এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। কারণ, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অতীতে বহুবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয় এবং ফল সকলের জানা। এবার সেই পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলেই আশঙ্কা করছেন কূটনীতিকরা।
 


```