Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'মস্কোর জন্য বড় ধাক্কা', রাশিয়ার তেলের জন্য ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক নিয়ে বললেন ট্রাম্প

মার্কিন প্রশাসন ভারতের উপর ২৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক চাপিয়েছে, সঙ্গে রুশ তেল আমদানিতে আরও ২৫ শতাংশ বাড়তি কর— ফলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

'মস্কোর জন্য বড় ধাক্কা', রাশিয়ার তেলের জন্য ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক নিয়ে বললেন ট্রাম্প

ট্রাম্প, মোদী, পুতিন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 August 2025 08:33

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (DOnald Trump) দাবি করলেন, রুশ তেল (Russian Oil) আমদানির জন্য ভারতের উপর আমেরিকার ধার্য করা ৫০ শতাংশ শুল্ক মস্কোর (Moscow) অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তাঁর মতে, রাশিয়ার অর্থনীতি ইতিমধ্যেই চাপে রয়েছে, আর এই শুল্ক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

হোয়াইট হাউস (White House) থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “রাশিয়াকে এখন নিজের দেশ গড়ার কাজে মন দিতে হবে। এত বড় দেশ, বিপুল সম্ভাবনা— কিন্তু তারা ভাল করছে না। তাদের অর্থনীতি এখন একেবারেই ভাল অবস্থায় নেই। আমাদের এই পদক্ষেপে তা আরও বিপর্যস্ত হয়েছে।”

ট্রাম্পের ইঙ্গিত, রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা ভারতকে শর্ত দিয়ে বলা হয়েছে— রুশ তেল কিনলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এটাই ছিল মস্কোর জন্য বড় আঘাত। কয়েক দিন আগেই ট্রাম্প দিল্লি ও মস্কোর অর্থনীতিকে “মৃতপ্রায়” বলে কটাক্ষ করেছিলেন।

মার্কিন প্রশাসন ভারতের উপর ২৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক চাপিয়েছে, সঙ্গে রুশ তেল আমদানিতে আরও ২৫ শতাংশ বাড়তি কর— ফলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

ট্রাম্পের দাবি, তাঁর শুল্কনীতি শুধু আমেরিকার রাজস্ব আয় বাড়ায়নি, বরং পাঁচটি বড় সংঘাত ‘মিটিয়েছে’। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ভারত-পাকিস্তান, আজারবাইজান-আর্মেনিয়ার মতো দীর্ঘস্থায়ী বিরোধ। তিনি জানান, "শুল্ক আমাদের শুধু টাকা দেয় না, শত্রুদের উপরও বিরাট প্রভাব ফেলে।"

রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, মস্কো যদি যুদ্ধের পথ ছেড়ে ব্যবসায় মন দেয়, তবেই সম্পর্ক উন্নতির সুযোগ থাকবে। “রাশিয়ার কাছে মূল্যবান জমি আছে। যদি পুতিন ব্যবসায় মন দেন, যুদ্ধ নয়— তাহলে সব সম্ভব,” মন্তব্য তাঁর।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প জানান, খুব শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক হবে। বৈঠকের প্রথম দুই মিনিটেই বুঝে যাব, শান্তিচুক্তি সম্ভব কি না।


```