Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

‘দেশ চালানোর মতো যোগ্যতা ওঁর নেই’, মাদুরোর পর মাচাদোকে মানতে রাজি নন ট্রাম্প

মাদুরো অপসারিত হলেও ভেনেজুয়েলার নেতৃত্বে মারিয়া কোরিনা মাচাদোকে মানতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নতুন বার্তা ওয়াশিংটনের।

‘দেশ চালানোর মতো যোগ্যতা ওঁর নেই’, মাদুরোর পর মাচাদোকে মানতে রাজি নন ট্রাম্প

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 January 2026 08:25

দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে যখন তীব্র আলোড়ন, ঠিক সেই আবহেই বড় মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী তথা নোবেল পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে (Maria Corina Machado) নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিলেন তিনি। নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) বন্দি করার পর জোর গুঞ্জন ছড়িয়েছিল, ভেনেজুয়েলার পরবর্তী নেত্রী হিসেবে উঠে আসতে পারেন মাচাদো। তবে সেই সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিলেন ট্রাম্প।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে (Press Conference) ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে মাচাদোকে মেনে নিতে সরাসরি অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “মাচাদো খুব ভাল একজন মহিলা। কিন্তু আমার মনে হয়, তাঁর পক্ষে নেতৃত্ব দেওয়া কঠিন হবে। দেশের অভ্যন্তরে তাঁর সেই গ্রহণযোগ্যতা নেই।” ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার সাধারণ মানুষের কাছে (Venezuelan Public Support) মাচাদোর জনপ্রিয়তা নিয়ে তাঁর যথেষ্ট সংশয় রয়েছে।

এর পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে ওয়াশিংটন (Washington) ক্ষমতাচ্যুত মাদুরোর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের (Political Analysts) মতে, মাদুরোকে সরিয়ে সরাসরি বিরোধীদের হাতে ক্ষমতা না দিয়ে, প্রশাসনের ভিতরে থাকা পরিচিত মুখদের মাধ্যমেই ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে আমেরিকা (US Strategy in Venezuela)।

এক দিকে নিজের দেশেই বিভিন্ন শহরের মেয়রদের (US Mayors Opposition) কড়া বিরোধিতার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। অন্য দিকে, ভেনেজুয়েলার শীর্ষ বিরোধী নেত্রীকে কার্যত সরিয়ে রেখে মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গেই কাজ করার সিদ্ধান্ত, এই দুই মিলিয়ে লাতিন আমেরিকার (Latin America Politics) রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির ও বিশৃঙ্খল হয়ে উঠেছে বলেই মত বিশেষজ্ঞদের।


```