Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দক্ষিণ ক্যারোলিনার লিটল রিভারে অতর্কিতে গুলি, জখম কমপক্ষে ১১ জন

ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়ের কাছে, মাইরটল বিচ থেকে প্রায় ২০ মাইল (৩২ কিলোমিটার) উত্তর-পূর্বে ঘটনাটি হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও অ্যাম্বুল্যান্স।

দক্ষিণ ক্যারোলিনার লিটল রিভারে অতর্কিতে গুলি, জখম কমপক্ষে ১১ জন

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 26 May 2025 10:03

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ক্যারোলিনার লিটল রিভার শহরে অতর্কিতে গুলি চালাল বন্দুকবাজরা। ঘটনায় আহত কমপক্ষে ১১ জন। তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোরি কাউন্টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিট নাগাদ এই গুলি চালানোর ঘটনা ঘটে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়ের কাছে, মাইরটল বিচ থেকে প্রায় ২০ মাইল (৩২ কিলোমিটার) উত্তর-পূর্বে ঘটনাটি হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও অ্যাম্বুল্যান্স। হোরি কাউন্টি পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, বেশ কিছু আহত ব্যক্তি ব্যক্তিগত গাড়িতে করেও স্থানীয় হাসপাতালগুলোতে পৌঁছেছেন।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং এপর্যন্ত হামলাকারী বা হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

এই এলাকায় মূলত স্থানীয়দের বাস হলেও এখানে কিছু বোটিং ব্যবসা রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত কোনও ঘটনায় এমন হল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গুলি চালানোর ঘটনা যেখানে হয়েছে, সেই এলাকা সাধারণত শান্ত ও বসবাসযোগ্য। ফলে কিছুই প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না।

প্রসঙ্গত, মাত্র এক মাস আগেই মাইরটল বিচ শহরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় গুলির ঘটনায় এক জনের মৃত্যু হয়, আহত হন ১১ জন। বার বার এমন ঘটনায় ওই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বহু ভারতীয় ও অন্যান্য দেশের লোকজন ওই এলাকায় থাকেন, তাঁরাও খুব স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভুগছেন।


```