Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কিস্তওয়ারে জঙ্গিদমন অভিযানে শহিদ এক জওয়ান, দু'তরফে এখনও চলছে গুলিবর্ষণ

কিস্তওয়ারে জঙ্গিদমন অভিযানে শহিদ এক ভারতীয় জওয়ান (Indian Army Death)। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গিও। কিস্তওয়ারের (Kishtwar) সিংপোরা ছাত্রু এলাকায় এখনও এনকাউন্টার (Encounter) চলছে।

কিস্তওয়ারে জঙ্গিদমন অভিযানে শহিদ এক জওয়ান, দু'তরফে এখনও চলছে গুলিবর্ষণ

কিস্তওয়ারের সিংপোরা ছাত্রু এলাকায় এখনও এনকাউন্টার চলছে।

শেষ আপডেট: 22 May 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: কিস্তওয়ারে জঙ্গিদমন অভিযানে শহিদ এক ভারতীয় জওয়ান (Indian Army Death)। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গিও। কিস্তওয়ারের (Kishtwar) সিংপোরা ছাত্রু এলাকায় এখনও এনকাউন্টার (Encounter) চলছে।

হোয়াইট নাইট কর্পস-এর তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে বলা হয়েছে, "চলমান অভিযানে দুই তরফের বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। একজন জওয়ান গুলিবর্ষণে গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সবরকম ভাবে চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। অভিযান এখনও চলছে।"

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে প্যারা এসএফ, সেনার ১১ আরআর, অসম রাইফেলস এবং এসওজি। 'অপারেশন ত্রাসী' নামক ওই অভিযানে গুলি পালটা গুলিতে নিহত হয় দুই জঙ্গি। এখনও ওই এলাকায় ২-৩জন সন্ত্রাসী আটকা পড়ে আছে বলে জানা গেছে।

দক্ষিণ কাশ্মীরের সন্ত্রাসবিরোধী অভিযানে ছয়জন সন্ত্রাসী নিহত হওয়ার এক সপ্তাহ পর কিস্তওয়ারে এমন সংঘর্ষের ঘটনা ঘটল। ১৩ মে সোপিয়ানের কেল্লার এলাকায় এবং ১৫ মে পুলওয়ামার ত্রালের নাদার এলাকাতেও সংঘর্ষের ঘটনা ঘটে।

পহেলগামে জঙ্গি হামলা পর থেকেই ভূস্বর্গে জঙ্গি নিকেশে একের পর এক অভিযান চালাচ্ছে সেনা। 'জিরো টলারেন্স' নীতি নিয়ে শিকড় থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে কিস্তওয়ারে 'অপারেশন ত্রাসী' চালানো হয়। এখনও এই অভিযান অব্যাহত রয়েছে বলেই খবর।

একই সঙ্গে পহেলগাম কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে। যদিও এখনও পর্যন্ত হদিশ মেলেনি তাদের।


```