Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যদি পরে বিস্ফোরণ হয়! কাশ্মীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 'অকেজো' পাক গোলা নিয়ে আতঙ্ক বাসিন্দাদের

বহু জায়গায় এখনও পড়ে রয়েছে পাক বাহিনীর ছোড়া গোলা যা থেকে বিস্ফোরণ হয়নি। অনেকের আশঙ্কা, সেগুলি পরে ফাটতে পারে।

যদি পরে বিস্ফোরণ হয়! কাশ্মীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 'অকেজো' পাক গোলা নিয়ে আতঙ্ক বাসিন্দাদের

পাক গোলা উদ্ধার - ফাইল ছবি

শেষ আপডেট: 20 May 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) সম্পন্ন হয়েছে। জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) পাক সেনার আক্রমণও থেমে গেছে। তবে শান্তিতে ঘুমোতে পারছেন না সীমান্ত এলাকার বহু মানুষ। কারণ, বহু জায়গায় এখনও পড়ে রয়েছে পাক বাহিনীর ছোড়া গোলা (Unexploded Artillery Shell) যা থেকে বিস্ফোরণ হয়নি। অনেকের আশঙ্কা, সেগুলি পরে ফাটতে পারে। আর তেমন হলে কী হবে সেটা ভেবেই ঘুম উড়েছে সকলের।

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের (Poonch Sector) নানগালি সাহেব এলাকায় এমন এক 'অকেজো' পাক গোলা দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, যুদ্ধবিরতির একদিন পর এটির খোঁজ পাওয়া গেছিল। বিস্ফোরণ হয়নি ঠিকই, তবে এটি থেকে আগুন বেরোতে দেখেছেন অনেকেই। বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে তারা ভিডিও পাঠাতে বলেন বলে দাবি স্থানীয়দের। কিন্তু তাঁরা বলছেন, গোলার ভয়ে এলাকা দিয়ে যেতেই তাঁদের ভয় লাগছে, ভিডিও তোলা তো দূর! আশঙ্কা, আচমকা যদি ওই গোলা ফেটে যায় তাহলে কী হবে?

পাক বাহিনীর হামলায় পুঞ্চ জেলাতেই ১৩ জনের মৃত্যু হয়েছিল বলে খবর। সেখানে এখনও পাক গোলা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। রফিক নামের এক যুবক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''এখন ওটা ফাটেনি কিন্তু একদিন যে ফাটবে তা প্রায় নিশ্চিত। জেলার স্কুল খুলে গেছে, সবকিছু স্বাভাবিক হচ্ছে। ওই রাস্তা দিয়ে তো অনেক লোক যায়, বাচ্চারাও স্কুল থেকে ফিরবে। ওই গোলার কাছেও অনেকে যাবে। তখন যদি বিস্ফোরণ হয়? আমার তো এটাই ভয়।''

রফিকের পরিবারে ১৩ জন সদস্য। তিনি এও জানিয়েছেন, পরিবারের সকলকে ওই রাস্তা দিয়ে যেতে বারণ করেছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সেনাকেও খবর দিয়েছেন। কদিন আগেই গোলা থেকে আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা গেছিল। যদিও এতদিনেও গোলার ব্যাপারে খোঁজ নিতে কেউ আসেননি বলে অভিযোগ। তিনি এও মনে করান, কয়েক বছর আগে এমনই এক 'অকেজো' গোলা ফেটে একটি বাচ্চা গুরুতর জখম হয়েছিল, তার দুটি হাত উড়ে গেছিল। আবারও তেমন ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা।

শুধু এই একটি গোলা নিয়ে আতঙ্ক নয়। রফিকের এক প্রতিবেশীর বাড়িতেও একটি গোলা পড়েছিল যা ফাটেনি। বাড়ির রান্নাঘরেই সেটি প্রায় ২ দিন ধরে পড়েছিল বলে জানিয়েছেন রফিক। পরে পুলিশ এসে সেটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে। এদিকে, স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সার্কুলার জারি করে সকলকে সতর্ক করেছে যে, কেউ যেন কোনও সন্দেহজনক জিনিসে হাত না দেন এবং এমন কিছু দেখতে পেলে তৎক্ষণাৎ যেন পুলিশকে খবর দেওয়া হয়।

পুঞ্চ ছাড়াও এলওসি এলাকার শাহাপুরের বিভিন্ন প্রান্তে এমনই একাধিক পাক গোলার সন্ধান পাওয়া গেছে। 


```