Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সিন্দুর কা সওদা হোতা রহা, মোদীকে 'গোপন চুক্তি' তোপ কংগ্রেসের

সিন্দুর কা সওদা হোতা রহা, মোদীকে 'গোপন চুক্তি' তোপ কংগ্রেসের

কেন্দ্রীয় সরকার চুপ কেন?

শেষ আপডেট: 19 May 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পবন খেরা সোমবার 'অপারেশন সিঁদুর' নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তীব্র আক্রমণ করলেন। বিশেষত খেরা সরাসরি মোদী সরকারের অন্দরে তোপ দেগে বলেন, 'সিন্দুর কা সওদা হোতা রহা অর প্রধানমন্ত্রী চুপ রহে।' তাঁর অভিযোগ, অপারেশন সিঁদুর চলাকালীনই গোপনে চুক্তি হয়েছে এবং প্রধানমন্ত্রী এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার দাবি করেছেন তা নিয়েই প্রশ্ন তোলেন খেরা। তিনি বলেন, গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট বলে গিয়েছেন, তিনিই ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি ঠেকিয়েছেন। কেননা, একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি পরমাণু যুদ্ধের দিকে গড়াতে পারত।

খেরার দাবি, ট্রাম্পে মন্তব্য অত্যন্ত সাংঘাতিক কথা। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার চুপ কেন? তিনি প্রশ্ন তোলেন বিশ্বের শক্তিধর দেশগুলির সঙ্গে সরকারের সম্পর্ক কী? প্রধানমন্ত্রী, জয়শঙ্কর ও অন্যান্য বিজেপি মন্ত্রী কোন সত্য গোপন করে চলেছেন? আমেরিকা ও চিনকে তাঁরা আড়াল করছেন কেন? এই গোপন এজেন্ডার কারণেই দেশকে মূল্য চোকাতে হচ্ছে।

এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশমন্ত্রীর একটি ভিডিও পোস্ট করে প্রশ্ন তোলেন কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভাঙার আগে সেদেশকে জানানো হয়েছিল? অপারেশন সিঁদুরে দেশের কটা যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, সরকার জবাব দিক। এদিন ফের রাহুল সেই একই পোস্ট তুলে ধরে লেখেন, আমি আবার জানতে চাইছি দেশের কটি জেট বিমান ধ্বংস হয়েছে? রাহুলের মতে, শত্রুকে জানিয়ে আক্রমণ করা অপরাধ। বিদেশমন্ত্রী খোলসা করে বলুন সব কথা।


```