Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'পাক হানায় নিহত কাশ্মীরিদের সম্পর্কে তো বেশি কথা কেউ বলছে না', অভিযোগের সুরে মন্তব্য আবদুল্লার

ওমর বলেন, ভারতের প্রত্যাঘাত শুরু হওয়ার পর পাকিস্তানও সীমান্তে হামলার পরিমাণ বাড়িয়েছিল। 

'পাক হানায় নিহত কাশ্মীরিদের সম্পর্কে তো বেশি কথা কেউ বলছে না', অভিযোগের সুরে মন্তব্য আবদুল্লার

ওমর আবদুল্লা

শেষ আপডেট: 14 May 2025 08:08

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) জঙ্গিহানায় যে ২৬ জনের মৃত্যু হয়েছে তাঁদের জন্য গোটা দেশ এখনও শোকাহত। ভারতীয় সেনা সেই ঘটনার বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানও করেছে এবং সাফল্য পেয়েছে। কিন্তু জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) মনে করছেন, পহেলগাম হামলা নিয়ে যতটা শোক দেখিয়েছে ভারত সরকার, পাক হামলায় নিহত কাশ্মীরিদের নিয়ে তার কিছুই দেখায়নি। এই দ্বিচারিতা কেন, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন আবদুল্লা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে ওমর বলেন, ভারতের প্রত্যাঘাত শুরু হওয়ার পর পাকিস্তানও সীমান্তে হামলার পরিমাণ বাড়িয়েছিল। গত ৭ মে থেকে ১০ মে রাত পর্যন্ত লাগাতার হামলা হয়েছে এলওসি-তে। এই হামলায় একাধিক কাশ্মীরির মৃত্যু হয়েছে। কিন্তু তাঁদের মৃত্যু নিয়ে বেশি কথাই বলা হচ্ছে না! জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে মন্তব্য করেন, 'কেমন যেন বেছে বেছে শোকপ্রকাশ করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার।'

ওমর আবদুল্লার কথায়, পাক হামলায় ভারতীয় সেনার একাধিক জওয়ান শহিদ যেমন হয়েছে, রাজৌরি, পুঞ্চ, আখনুর, জম্মু, উরি, বারামুল্লার মতো সেক্টরে অনেক কাশ্মীরির প্রাণও গেছে। কিন্তু তাঁদের নিয়ে বিশেষ কথা কেউই বলছে না। সর্বভারতীয় সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য, ''আমরা যেমন মুসলিমদের হারিয়েছি, হিন্দু, শিখ এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরও হারিয়েছি। শুধু গুরুদুয়ারা বা মন্দির নয়, পাকিস্তান বহু মসজিদ এবং মাদ্রাসাতেও হামলা চালিয়েছিল। কিন্তু ভারত সরকার তথা দেশ এদের মৃত্যু নিয়ে তেমন কোনও কথাই বলছে না। এমন ভাব যেন কিছুই হয়নি। এটা মানা যায় না।''

পহেলগামের জঙ্গি হামলার ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে দেশজুড়ে। বিশ্বের একাধিক দেশও এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে। এই ঘটনার পরবর্তী সময়ে কী কী হয়েছে তা গোটা বিশ্ব জানে। এই পরিপ্রেক্ষিতে ওমর আবদুল্লার প্রশ্ন, পুঞ্চে পাক হামলায় যে যমজ বাচ্চারা মারা গেল সে ব্যাপারে ক'জন জানে? কাশ্মীরে যে মহিলা পাক হামলায় মারা গেলেন, তাঁর পরিবারের খোঁজ কতজন রেখেছেন? ওমরের কথায়, 'দুর্ভাগ্য যে এদের কথা কেউই ভাবছেন না, বলছেন না।'

জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, তাঁদের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। জঙ্গিদের সমর্থন করা বন্ধ না করলে পাকিস্তানকে আবারও জবাব দেওয়া হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতে কোনও রকম জঙ্গি হামলা হলে সেটাকে 'যুদ্ধ' হিসেবে ভেবে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মোদী। গোটা বিষয়টিকে সমর্থন করেও ওমর আবদুল্লা বলছেন, কাশ্মীরিদের নিয়ে যদি সরকার আরও একটু বেশি ভাবত... 


```