Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

রাশিয়া-জাপান থেকে হাওয়াই-ক্যালিফোর্নিয়া- সুনামি আতঙ্কে কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় উপকূল

মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার কামচাটকা (kamchatka) উপদ্বীপের উপকূলে ৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প (Russia earthquake) আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের গভীরে। বিশ্বের ইতিহাসে এটি ছিল ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প।

রাশিয়া-জাপান থেকে হাওয়াই-ক্যালিফোর্নিয়া- সুনামি আতঙ্কে কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় উপকূল

সুনামি আতঙ্কে কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় উপকূল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 30 July 2025 10:21

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্প (Earthquake) আর তার জেরে সুনামির (Tsunami) আশঙ্কায় কাঁপছে রাশিয়া (Russia), জাপান (Japan), হাওয়াই, ক্যালিফোর্নিয়া থেকে মধ্য ও দক্ষিণ আমেরিকার বহু উপকূল। মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার কামচাটকা (kamchatka) উপদ্বীপের উপকূলে ৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প (Russia earthquake) আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের গভীরে। বিশ্বের ইতিহাসে এটি ছিল ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পের পরেই রাশিয়া, হাওয়াই, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে জারি করা হয়েছে। বিশেষত রাশিয়ার উত্তর কুরিল দ্বীপপুঞ্জের সেভেরো-কুরিলস্ক শহরে সুনামির ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ঢেউ বাড়ির মধ্য দিয়ে ঢুকে পড়েছে। বহু বাড়িঘর ও গুদামঘর প্লাবিত হয়েছে, কিছু বাড়ি স্থানচ্যুত হয়েছে জলের তোড়ে।

রাশিয়ার সাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, “তিনটি শক্তিশালী সুনামি ঢেউ আছড়ে পড়েছে, যার মধ্যে শেষটি সবচেয়ে মারাত্মক।” বন্দরে থাকা জাহাজগুলি ছিঁড়ে ভেসে গেছে প্রণালীতে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই।

হাওয়াইয়ে সর্বোচ্চ সতর্কতা, ১০ ফুট ঢেউয়ের আশঙ্কা
হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন জানিয়েছেন, “সুনামি কেবল একটি সৈকতে নয়, গোটা দ্বীপপুঞ্জ ঘিরে ছড়িয়ে পড়বে।” ইতিমধ্যেই উপকূলবর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উঁচু জায়গায়। হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বাণিজ্যিক উড়ান স্থগিত রাখা হয়েছে।

সাধারণ মানুষকে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে বলা হয়েছে। হাওয়াইয়ের প্রতিটি কাউন্টিতে জাতীয় গার্ড বাহিনী মোতায়েন রাখা হয়েছে। উপকূল রক্ষা বাহিনী সমস্ত গুরুত্বপূর্ণ বন্দর বন্ধ করে দিয়েছে।

জাপানে ঢেউয়ের উচ্চতা তুলনামূলক কম
জাপানে প্রাথমিক ঢেউয়ের উচ্চতা ছিল ১ থেকে ১.৫ ফুট, তবে বিজ্ঞানীরা বলছেন, ঢেউয়ের দিক ছিল মূলত হাওয়াই ও দক্ষিণ আমেরিকার দিকে। তাই জাপান (Japan) উৎপত্তিস্থলের কাছাকাছি থাকলেও সেখানে ঢেউ তুলনামূলকভাবে কম। সুনামির সবচেয়ে শক্তিশালী তরঙ্গগুলি ছুটে চলেছে রাশিয়ার (Russia) পূর্ব উপকূল থেকে হাওয়াই ও দক্ষিণ আমেরিকার দিকে।

গ্যালাপাগোস দ্বীপে ঢেউয়ের উচ্চতা ১.৪ মিটার হতে পারে
ইকুয়েডরের ওশেনোগ্রাফিক ইনস্টিটিউট জানিয়েছে, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে সুনামি ঢেউ ১.৪ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, এই দ্বীপপুঞ্জ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য অঞ্চল।

চিলি, পেরু, মেক্সিকো-সহ গোটা দক্ষিণ আমেরিকা প্রস্তুত
চিলির জাতীয় সুনামি সতর্কতা সংস্থা দেশটির সমস্ত উপকূলে ঘোষণা করেছে। পেরুর নৌবাহিনী এবং মেক্সিকো ও মধ্য আমেরিকার সংশ্লিষ্ট সংস্থাগুলি সতর্ক রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে। মেক্সিকো থেকে পানামা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সমুদ্র উপকূল ফাঁকা করে দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার উত্তরে সুনামি সতর্কতা
ক্যালিফোর্নিয়ার উত্তর অংশ, বিশেষ করে ক্রেসেন্ট সিটি, ক্যাপ মেনডোসিনো অঞ্চলগুলিতে সতর্কতা জারি হয়েছে। এখানে ২ থেকে ৫ ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ক্রেসেন্ট সিটি ১৯৬৪ সালের সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই স্মৃতি এখনও সতর্কবার্তা হিসাবে কাজ করে।

কেন এই সুনামির ঢেউ এত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে?
সিসমোলজিস্টরা বলছেন, ভূমিকম্পের সময়ে সমুদ্রতলের যে অংশে ফাটল তৈরি হয়েছিল, সেখান থেকে জলের চাপ এক নির্দিষ্ট দিকে ছুটে যায়— যাকে বলে ‘ডাইরেকশনাল এনার্জি ওয়েভ’। এবার সেই চাপ ছুটেছে মূলত হাওয়াই ও দক্ষিণ আমেরিকার দিকে। ফলে জাপানের তুলনায় এই দূরবর্তী অঞ্চলেই ঢেউয়ের উচ্চতা বেশি হবে বলে আশঙ্কা।

চূড়ান্ত সতর্কবার্তা
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুহূর্তে বলা যাচ্ছে না ঠিক কতটা ভয়াবহ আকার নেবে সুনামির ঢেউ। তবে উপকূলবর্তী অঞ্চলগুলির মানুষকে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আরও ঢেউ আসতে পারে— তাই কোনওভাবেই সতর্কতা উপেক্ষা করা যাবে না।


```