Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভাল বন্ধু হলেও...', ভারতের উপর ২৫% শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের, পাল্টা প্রস্তুতি কেন্দ্রের!

এয়ার ফোর্স ওয়ানে স্কটল্যান্ড সফর শেষে ওয়াশিংটন ফেরার পথে ট্রাম্প বলেন, 'ভারত আমাদের ভালো বন্ধু, কিন্তু তারা এমন শুল্ক চাপিয়েছে যা প্রায় সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি। এটা মেনে নেওয়া যায় না।'

'ভাল বন্ধু হলেও...', ভারতের উপর ২৫% শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের, পাল্টা প্রস্তুতি কেন্দ্রের!

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 July 2025 10:52

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে (India-USA Trade Deal)। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (USA President Donald Trump) স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। এদিকে ১ অগাস্টের মধ্যে চুক্তি সই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত, তবে সেদিকেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।  

ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে কিনা? মঙ্গলবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, হতে পারে। আমার তাই মনে হয়।'

এয়ার ফোর্স ওয়ানে স্কটল্যান্ড সফর শেষে ওয়াশিংটন ফেরার পথে ট্রাম্প বলেন, 'ভারত আমাদের ভালো বন্ধু, কিন্তু তারা এমন শুল্ক চাপিয়েছে যা প্রায় সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি। এটা মেনে নেওয়া যায় না।'

১ অগাস্টের মধ্যে আমেরিকা তার একাধিক বাণিজ্যিক অংশীদারের উপর নতুন শুল্ক বসাতে চলেছে। তার আগেই ট্রাম্পের এই মন্তব্যকে খুব গুরুত্বপূর্ণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে এপ্রিল মাসে ট্রাম্প এই শুল্ক ২৫ শতাংশ করার কথা বলেছিলেন, তবে তখন ভারত-আমেরিকার আলোচনার পর সেটা কমিয়ে ১০ শতাংশ করা হয়। যদিও সময় বাড়ানো হলেও, এখনও পর্যন্ত খুব কম দেশেই চুক্তি হয়েছে, বেশিরভাগ আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার জানান, ভারতের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন, যাতে বোঝা যায় তারা আমেরিকান পণ্যের জন্য বাজার আরও কতটা খুলতে আগ্রহী।এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত সরকার এখন ২০-২৫ শতাংশ হারে আমেরিকার শুল্ক আরোপের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক আরোপ হলে ভারতীয় শিল্প ও রফতানি বাণিজ্যে তার প্রভাব পড়তে পারে। তবে ভারতের তরফেও বাণিজ্য ভারসাম্য রক্ষার জন্য পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হতে পারে।

আগামী ১ অগাস্টের ডেডলাইন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ। এখন দেখার, শেষ মুহূর্তে কোনও বাণিজ্য চুক্তি করে এই শুল্ক এড়ানো যায় কিনা।


```