Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পেশোয়ারে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৯, লক্ষ্য ছিল পুলিশের গাড়ি, বলছে সূত্র

এই ঘটনায় খাইবার পাখতুনখোয়া এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

পেশোয়ারে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৯, লক্ষ্য ছিল পুলিশের গাড়ি, বলছে সূত্র

পেশোয়ারে ফের ভয়াবহ বিস্ফোরণ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 October 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে (Peshawar bomb blast) ফের ভয়াবহ বিস্ফোরণ। সূত্রের খবর, এই ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ৪।

স্থানীয় সরকারি কর্তৃপক্ষ এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় খাইবার পাখতুনখোয়া এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের গাড়িকেই লক্ষ্য করা হয়েছিল, জানিয়েছে সরকারি সূত্র। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পুলিশের মোবাইল গাড়ি চলাচলের রাস্তাতেই 'প্লান্ট' করা হয়েছিল ওই ডিভাইসটি - যা থেকে বিস্ফোরণটি ঘটেছে।

ঘটনাটি ঘটেছে শহরের ব্যস্ত এলাকায়, যা সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশ এবং উদ্ধার বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

বিস্ফোরণের প্রকৃতি ও দায়ীদের সনাক্ত করার জন্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এই বিস্ফোরণকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করেছেন বালুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী মীর সারফরাজ বুগটি। তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে জানান, নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়ায় চারজন হামলাকারীকে খতম করেছে।

তিনি আরও বলেন, 'কাপুরুষের মতো এই ধরনের কর্মকাণ্ডে সন্ত্রাসীরা দেশের দৃঢ় সংকল্প দুর্বল করতে পারবে না। জনগণ এবং নিরাপত্তা বাহিনীর ত্যাগ বৃথা যাবে না। আমরা বালুচিস্তানকে শান্তিময় ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

তদন্ত এখনও তলছে, তাই বিস্ফোরণের মূল লক্ষ্য ও পদ্ধতি এখনও প্রকাশ করা হয়নি। তবে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীর সাথে এই ধরনের হামলার যোগসূত্র রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা চ্যালেঞ্জও বাড়ছে। নিহতদের নাম এখনও প্রকাশিত হয়নি, তবে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।


```