Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে

পাকিস্তানের কোয়েট্টায় আধা সেনার সদরের বাইরে গাড়িবোমা বিস্ফোরণ, হত অন্তত ১০

বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরাল যে, কয়েক মাইল দূর থেকে তার শব্দ শোনা গিয়েছে।

পাকিস্তানের কোয়েট্টায় আধা সেনার সদরের বাইরে গাড়িবোমা বিস্ফোরণ, হত অন্তত ১০

ফাইল ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 September 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের কোয়েট্টা শহরে এক শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও বহু। ঘটনাটি ঘটে পাকিস্তানের আধা সামরিক বাহিনী সদর কার্যালয়ের ঠিক বাইরে। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরাল যে, কয়েক মাইল দূর থেকে তার শব্দ শোনা গিয়েছে।

বিস্ফোরণের পরেই সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী বাহিনী। অ্যাম্বুল্যান্সে করে সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কোয়েট্টার পুলিশকর্তা জানান, ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি বা সীমান্ত রক্ষীদের সদর কার্যালয়ের একেবারে গা ঘেঁষে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। একটি বিস্ফোরক বোঝাই গাড়ি মডেল টাউন থেকে হালি রোডের দিকে গাড়িটি ঘুরছিল, এমন সময় বিস্ফোরণ ঘটে।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী জানান, বিস্ফোরণের তীব্রতা দেখে মনে হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। নিষিদ্ধ বালুচ লিবারেশন আর্মি স্বাধীনতার দাবিতে এই এলাকায় দীর্ঘদিন ধরে হিংসাত্মক কাজ চালিয়ে যাচ্ছে। গত ৩ সেপ্টেম্বর কোয়েট্টায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় ১১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছিলেন।


```