Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া! সলিড-ফুয়েল ইঞ্জিনের পরীক্ষা কিম জং উনের

ইরান-ইজরায়েল সংঘাতের আবহে সামরিক শক্তি বাড়াতে নতুন পদক্ষেপ উত্তর কোরিয়ার। সলিড-ফুয়েল ইঞ্জিনের পরীক্ষা করে শক্তি প্রদর্শন করলেন কিম জং উন।

ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া! সলিড-ফুয়েল ইঞ্জিনের পরীক্ষা কিম জং উনের

মিসাইল পরীক্ষা

গার্গী দাস

শেষ আপডেট: 29 March 2026 10:41

দ্য ওয়াল ব্যুরো: উত্তর কোরিয়ার (North Korea) ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর পথে বড় পদক্ষেপ। কিম জং উন (Kim Jong Un) নিজে উপস্থিত থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড-ফুয়েল (solid-fuel) ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ (KCNA)-র দাবি, এই পরীক্ষা দেশের কৌশলগত সামরিক শক্তি (strategic military capabilities) আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।

কেসিএনএ সূত্রে জানা গিয়েছে, নতুন এই ইঞ্জিনটি কার্বন ফাইবার (carbon fibre) কম্পোজিট উপাদান দিয়ে তৈরি এবং এর সর্বোচ্চ থ্রাস্ট (thrust) ২,৫০০ কিলোটন। এর আগে গত সেপ্টেম্বরের পরীক্ষায় এই ক্ষমতা ছিল প্রায় ১,৯৭১ কিলোটন। ফলে স্বাভাবিকভাবেই এটি নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের।

বিশেষজ্ঞদের মতে, ইঞ্জিনের এই ক্ষমতা বাড়ানোর পিছনে মূল লক্ষ্য একাধিক ওয়ারহেড (multiple warheads) বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করা, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা বাড়ে। এই পরীক্ষাটি দেশের পাঁচ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনার (military development plan) অংশ বলেও জানিয়েছে কেসিএনএ।

এই পরিকল্পনার মূল লক্ষ্য ‘স্ট্র্যাটেজিক স্ট্রাইক ক্যাপাবিলিটি’ (strategic strike capabilities) বাড়ানো, যা সাধারণত পারমাণবিক অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (intercontinental ballistic missile বা ICBM) দিকে ইঙ্গিত করে। উল্লেখযোগ্যভাবে, শেষ কয়েকবছরে উত্তর কোরিয়া একাধিক আইসিবিএম (ICBM) পরীক্ষা চালিয়েছে, যেগুলির পাল্লা মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছতে সক্ষম বলে দাবি।

সলিড-ফুয়েল প্রযুক্তির অন্যতম সুবিধা হল, এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে আলাদা করে জ্বালানি ভরার প্রয়োজন হয় না, ফলে সেগুলি শনাক্ত করা কঠিন। বিপরীতে, পুরনো লিকুইড-ফুয়েল (liquid-fuel) ক্ষেপণাস্ত্রগুলিকে উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে হয়, যা সময়সাপেক্ষ এবং সহজে নজরে আসে।

তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এখনও কার্যকর আইসিবিএম তৈরির ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত বাধা রয়েছে, বিশেষ করে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের (reentry) সময় ওয়ারহেডের সুরক্ষা নিশ্চিত করা নিয়ে। যদিও অন্য অংশের বিশেষজ্ঞরা এই মত মানতে নারাজ।

প্রসঙ্গত, কিম জং উন সম্প্রতি সংসদে ভাষণ দিতে গিয়ে উত্তর কোরিয়াকে অপরিবর্তনীয়ভাবে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ (state terrorism) ও আগ্রাসনের অভিযোগও তোলেন তিনি। কিন্তু ইরান-ইজরায়েল সংঘাত চলার মাঝে উত্তর কোরিয়ার চুপ থাকা কূটনীতিকদের অনেককে ভাবিয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ কোরিয়ার শক্তি বৃদ্ধি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।


```