Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

কোরিয়ান সংস্কৃতির নেশা নাকি পারিবারিক অশান্তি! গাজিয়াবাদে ৩ বোনের মৃত্যু-তদন্তে নয়া মোড়

তদন্তকারীরা তিনটি ফোনের আইএমইআই নম্বর (IMEI Number) দিয়ে ক্রেতাদের খোঁজ করছেন, যাতে কোরিয়ান কনটেন্ট অ্যাপের ডেটা উদ্ধার করা যায়। 

কোরিয়ান সংস্কৃতির নেশা নাকি পারিবারিক অশান্তি! গাজিয়াবাদে ৩ বোনের মৃত্যু-তদন্তে নয়া মোড়

গাজিয়াবাদকাণ্ডের তদন্তে নয়া মোড়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 February 2026 17:40

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিন নাবালিকা বোনের আত্মহত্যার (Ghaziabad Three Sisters Death) ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই বেরিয়ে আসছে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য। নিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২) একই পরিবারের তিন মেয়ে সেই রাতে একসঙ্গে ন'তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide by three sisters in Ghaziabad) হয়। কেন এমন চরম পদক্ষেপ, তা নিয়ে পরিবারের বয়ান থেকে শুরু করে পুলিশের তদন্ত- সব জায়গাতেই ঘনাচ্ছে রহস্য। নতুন তথ্য বলছে, মানসিক চাপ এবং পরিবারের ভিতরে অশান্তিই এই ঘটনার মূল কেন্দ্রে ছিল।

তদন্তে উঠে এসেছে, তিন বোনই কোরিয়ান সিরিজ, গেমিং (Gaming) ও বন্ধুদের সঙ্গে অনলাইন আড্ডায় গভীরভাবে আসক্ত ছিল এবং দিনের বেশিরভাগ সময়েই কাটত মোবাইল ফোনে (Mobile addicts)। কিন্তু তাদের বাবা চেতন কুমার তিনজনের মোবাইল ফোন কেড়ে নিয়ে বিক্রি করে দেন। কারণ, অতিরিক্ত সময় ফোনে কাটানো ও কোরিয়ান কনটেন্টের (Korean Content) নেশা নিয়ে তাঁর আপত্তি ছিল। পাশাপাশি, চেতন কুমারের উপর প্রায় ২ কোটি টাকার দেনা ছিল এবং সংসার চালাতেই তিনি অসম্ভব সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই বিদ্যুতের বিল মেটাতে মেয়েেদের ফোন বিক্রি করেছিলেন তিনি।

ঘটনার রাতেও বোনেরা মায়ের ফোন নিয়ে কোরিয়ান অ্যাপ (Korean App) খুলতে চেয়েছিল, কিন্তু পাসওয়ার্ড না জানায় অ্যাপগুলোতে ঢুকতে পারেনি। এর ফলে তারা অনলাইন গেম খেলতে বা তাদের কোরিয়ান বন্ধুদের সঙ্গে কথা বলতে পারেনি। ফরেন্সিক তথ্যও বলছে, মায়ের ফোনে কোরিয়ান অ্যাপ ব্যবহারের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

পরিবারের আরেকটি জটিল দিক সামনে এসেছে! চেতন কুমারের (Chetan Kumar) তিন স্ত্রী, যাঁরা সম্পর্কে বোন। নিশিকার মা সুজাতা, আর প্রাচী ও পাখির মা হিনা। আর এক স্ত্রী টিনা। পুলিশের দাবি, মায়ের তুলনায় তিন মেয়েই বাবাকে বেশি ভালবাসত। তাই আত্মহত্যার নোটেও ( (Ghaziabad Three Sisters Suicide Note) শুধু বাবার নামই উল্লেখ রয়েছে, মায়ের কোনও উল্লেখ নেই।

তদন্তকারীরা তিনটি ফোনের আইএমইআই নম্বর (IMEI Number) দিয়ে ক্রেতাদের খোঁজ করছেন, যাতে কোরিয়ান কনটেন্ট অ্যাপের ডেটা উদ্ধার করা যায়। এছাড়া ৮ পৃষ্ঠার একটি পকেট ডায়েরিও মিলেছে, যাতে কোরিয়ান সংস্কৃতি, সিরিজ ও চরিত্রদের প্রতি গভীর আসক্তির ইঙ্গিত রয়েছে।

পুলিশ এখনও বিষয়টিকে আত্মহত্যা (Ghaziabad Case) হিসেবেই দেখছে। তবে অনলাইন গেমিংয়ের নেশা, মানসিক চাপ, পারিবারিক অসন্তোষ- সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। তিন বোনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে দিল্লির নিগম বোধ ঘাটে।

উল্লেখ্য, ২০১৫ সালেও চেতন কুমারের এক লিভ-ইন সঙ্গী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। সেইসময়েও আত্মহত্যা বলেই মামলা শেষ করে পুলিশ। এবার তাঁর তিন মেয়ের মৃত্যু তদন্তে সেই মামলাটিও পুনরায় খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রে খবর।


```