Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'সন্তানদের পাশে থাকুন, মন বুঝুন,' গাজিয়াবাদের ঘটনার প্রসঙ্গ তুলে অভিভাবকদের সতর্ক করলেন সোনু সুদ

করোনা-পরবর্তী আর্থিক সংকটের কারণে মেয়েদের স্কুলেও পাঠানো বন্ধ হয়ে যায়। বাবার কাছ থেকে জোর করে বিয়ে দেওয়ার হুমকিও পাওয়া যাচ্ছিল বলে ডায়েরিতে উল্লেখ।

'সন্তানদের পাশে থাকুন, মন বুঝুন,' গাজিয়াবাদের ঘটনার প্রসঙ্গ তুলে অভিভাবকদের সতর্ক করলেন সোনু সুদ

গাজিয়াবাদকাণ্ড নিয়ে সোনু সুদ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 February 2026 19:18

দ্য ওয়াল ব্যুরো: গাজিয়াবাদে তিন নাবালিকা মেয়ের আত্মহত্যার ঘটনায় (Ghaziabad Triple Suicide Case) গোটা দেশ শোকাহত। মৃত্যুর আগে পাখি (১২), প্রাচি (১৪), বিষিকার লিখে যাওয়া ৮ পাতার চিঠিতে  উঠে এসেছে কোরিয়ান সিরিজ, কে-পপ এবং অনলাইন গেমের প্রতি ভয়াবহ আসক্তির কথা। এই ঘটনার পর শিশুদের অনিয়ন্ত্রিত মোবাইল-ব্যবহার নিয়ে সতর্ক করলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।

সোনু সুদ তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন,  'গাজিয়াবাদে তিনটি নিষ্পাপ প্রাণ হারাল (Ghaziabad Triple Suicide Case)। না কোনও হিংসায়, না দারিদ্র্যে। তারা হারল ডিজিটাল আসক্তির অদৃশ্য চাপের কাছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, পড়াশোনার বাইরে ১৬ বছরের নীচে শিশুদের সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমিং নিষিদ্ধ হওয়া উচিত।”  তাঁর পরামর্শ, 'শিশুরা অ্যালগরিদম বোঝে না তাদের প্রয়োজন বড়দের গাইডেন্স (Childhood needs guidance, not algorithms), যত্ন এবং তাঁরা যেন মানসিকভাবে পাশে থাকে।' তাই দেরি হওয়ার আগেই অভিভাবকদের সতর্ক করেছেন তিনি।

সোনু (Sonu Sood) তাঁর ভিডিও বার্তায় সমস্ত বাবা-মাকে অনুরোধ করেন, সন্তানদের পাশে থাকার জন্য।

কী ঘটেছিল সেই রাতে

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে গাজিয়াবাদে ভারত সিটির একটি ফ্ল্যাটের ন'তলা থেকে তিন বোন একে একে ঝাঁপ দেয়। পরিবার দরজা ভেঙে ঘরে ঢোকার আগেই সব শেষ হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকেই মৃত ঘোষণা করা হয়।

পরে তাঁদের ঘর থেকে উদ্ধার হয় একটি আট পাতার পকেট ডায়েরি। সেখানে লেখা, “কোরিয়া ছিল আমাদের জীবন। কীভাবে আমাদের থেকে কোরিয়া কেড়ে নেবে? আমরা পরিবারকে এতটা ভালবাসতাম না, যতটা কোরিয়ান অভিনেতা আর কে-পপ গ্রুপকে ভালবাসতাম।”

ডায়েরিতে আরও জানা যায়, তিন বোন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিল এবং নিজেদের কোরিয়ান নাম দিয়েছিল- মারিয়া, আলিজা ও সিন্ডি।

পরিবারের আর্থিক সংকটও ছিল বড় কারণ

প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের বাবা পেশায় স্টক ট্রেডার চেতন কুমারের উপর প্রায় ২ কোটি টাকার ঋণের চাপ ছিল। বিদ্যুতের বিল দিতে না পেরে মেয়েদের ফোনও বিক্রি করতে হয়েছিল। করোনা-পরবর্তী আর্থিক সংকটের কারণে মেয়েদের স্কুলেও পাঠানো বন্ধ হয়ে যায়। বাবার কাছ থেকে জোর করে বিয়ে দেওয়ার হুমকিও পাওয়া যাচ্ছিল বলে ডায়েরিতে উল্লেখ।

ডায়েরিতে কোরিয়ান বিনোদনের পাশাপাশি থাই, জাপানি ও চাইনিজ ফিল্ম নিয়েও তাঁদের আগ্রহের কথা লেখা ছিল।


```