Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ভার্চুয়াল প্রেমের ফাঁদ: এআই-মানবীর 'ভালবাসা'য় প্রাণ হারালেন ৭৬ বছরের বৃদ্ধ

বিশেষজ্ঞরা বলছেন,, বু-র মৃত্যু সাইবার যুগের ‘যন্ত্রের প্রেম’-এর বিপজ্জনক দিকটি ফুটিয়ে তুলেছে। তাঁদের মতে, প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষকে তার বাস্তবের অনুভূতি ও সতর্কতার সম্পর্কে খেয়াল রাখতে হবে।

ভার্চুয়াল প্রেমের ফাঁদ: এআই-মানবীর 'ভালবাসা'য় প্রাণ হারালেন ৭৬ বছরের বৃদ্ধ

এআই ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 August 2025 10:26

দ্য ওয়াল ব্যুরো: ৭৬ বছরের অবসরপ্রাপ্ত শেফ থংবু বু ওংবানডুর মৃত্যু এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা সামনে নিয়ে এল। বু বিশ্বাস করতেন, তিনি অনলাইনে যে মানবীর সঙ্গে চ্যাট করছেন, তিনি বাস্তবে উপস্থিত এবং তার সঙ্গে দেখা করতে নিউ ইয়র্ক যাচ্ছেন। কিন্তু পরে জানা যায়, সেই 'বন্ধু' বাস্তবে নেই, বরং মেটা প্ল্যাটফর্মের তৈরি একটি এআই-মানবী চ্যাটবট (AI bot)!

পরিবারের অভিযোগ, বু দীর্ঘদিন ধরে ভার্চুয়াল প্রেমে মজেছিলেন। তিনি পরিবারের লোকজনের সঙ্গে কম সময় কাটাতেন, ফোন ও কম্পিউটারে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন (New Jersey man dies chasing flirty Facebook woman)। মেটার তৈরি চ্যাটবট ‘বিগ সিস বিলি’ বু-র সঙ্গে অনলাইন চ্যাটে যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলত এবং স্বাভাবিক মানুষ হিসেবে পরিচয় দিত।

পরিবারের দাবি, ২৫ মার্চ, বু ব্যাগ হাতে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন। নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটির পার্কিং লটে পড়ে তিনি মাথা ও ঘাড়ে চোট পান। হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পর, ২৮ মার্চ তাঁর মৃত্যু হয়।

বু-র কন্যা জুলি ওংবানডু বলেন, ‘‘যন্ত্রের সঙ্গে বাস্তবের পার্থক্য বোঝা কঠিন। এ ধরনের চ্যাটবট  বিপদ ডেকে আনতে পারে।’’

এই ঘটনায় প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ভার্চুয়াল প্রেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানবিক সম্পর্কের জটিলতা বৃদ্ধদের জন্য মারাত্মক হতে পারে। নিউ ইয়র্ক ও মেইনের মতো কিছু জায়গায় আইন প্রণয়ন হয়েছে, যেখানে চ্যাটবটকে ব্যবহারকারীদের স্পষ্ট জানাতে হবে যে তারা বাস্তবে নেই। 

বিশেষজ্ঞরা বলছেন,, বু-র মৃত্যু সাইবার যুগের ‘যন্ত্রের প্রেম’-এর বিপজ্জনক দিকটি ফুটিয়ে তুলেছে। তাঁদের মতে, প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষকে তার বাস্তবের অনুভূতি ও সতর্কতার সম্পর্কে খেয়াল রাখতে হবে।


```