Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগ

পরকীয়া! খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ, কোচবিহারে গ্রেফতার স্ত্রী

স্থানীয়রা জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে দম্পতির মধ্যে প্রায়ই চিৎকার-চেঁচামেচি হত।

 পরকীয়া! খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ, কোচবিহারে গ্রেফতার স্ত্রী

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 August 2025 09:13

দ্য ওয়াল ব্যুরো: পরকীয়া! তারই জেরে খাবারে বিষ মিশিয়ে (Poisoning) খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ! কোচবিহারের মাথাভাঙার (Mathabhnga) ঘটনায় শোরগোল। তদন্তে নেমে মৃত পিন্টু ওরাওঁ এর (৪০) স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিন্টু ওরাওঁ পূর্ত দফতরে কর্মরত ছিলেন এবং শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাড়িতে স্ত্রী ও দুই সন্তানসহ থাকতেন। স্থানীয়রা জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে দম্পতির মধ্যে প্রায়ই চিৎকার-চেঁচামেচি হত।

পুলিশ ও তদন্তকারীদের মতে, গত রাতেই স্ত্রী সবজিতে বিষ মিশিয়ে স্বামীকে খেতে দিয়েছিলেন। সেই খাবার খাওয়ার পর থেকেই পিন্টু অসুস্থ হয়ে পড়েন। সারারাত বাড়িতেই তিনি ছিলেন, কিন্তু বুঝতে পারেননি, তাঁকে বিষ দেওয়া হয়েছে। সকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পিন্টুর পাকস্থলীতে বিষ পাওয়া গেছে।

চিকিৎসকের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ মৃতের বাড়িতে তদন্ত শুরু করে। পুলিশের দাবি, জেরায় মৃতের স্ত্রী স্বীকার করেন, তিনি খাবারে বিষ মিশিয়েছেন। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। বাড়ি থেকে বিষের শিশিও উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।


```