Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করবেন যদি...', কী শর্ত হিলারি ক্লিনটনের?

হঠাৎ নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ কেন? 

'নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করবেন যদি...', কী শর্ত হিলারি ক্লিনটনের?

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 August 2025 08:13

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে আলাস্কায় বৈঠকে বসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump) ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন (Putin)। সেই বৈঠকের কয়েক মুহূর্ত আগেই শুক্রবার এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন (Hillary Clinton)।

তিনি জানিয়ে দিলেন, যদি ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারেন এবং সেই প্রক্রিয়ায় কিয়েভকে তার এক ইঞ্চি জমিও ছাড়তে না হয়, তবে তিনিই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের (Nobel Prize) জন্য ট্রাম্পের নামে মনোনয়ন জমা দেবেন।

এক পডকাস্ট সাক্ষাৎকারে হিলারি বলেন, “যদি তিনি এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে পারেন, যদি তিনি এমন এক অবস্থার সৃষ্টি করেন যেখানে ইউক্রেনকে তার জমি ছাড়তে হবে না এবং সত্যিই পুতিনের সামনে দাঁড়িয়ে যেতে পারেন—যা আমরা এখনও দেখিনি—তাহলে আমি নিজেই তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেব।”

হঠাৎ নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ কেন?  নরওয়ের এক বাণিজ্য সংক্রান্ত দৈনিক 'ডাগেনস নায়েরিংসলিভ'-এর প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে নরওয়ের বাণিজ্যমন্ত্রী জেন্স স্টলটেনবার্গের সঙ্গে ফোনালাপে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা চলাকালীন ট্রাম্প নিজেই বলেন - আমার এবার নোবেল শান্তি পুরস্কার চাই। তারই জেরে হিলারির এই কটাক্ষপূর্ণ মন্তব্য বলেই মত পর্যবেক্ষকদের। 

তবে সতর্কবার্তাও শুনিয়েছেন প্রাক্তন ফার্স্ট লেডি। তাঁর মতে, “ট্রাম্প একজন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন না, বরং এমন এক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করছেন যিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী জোটকে ধ্বংস করতে চান।”

এরই মধ্যে বৈঠক শেষে ট্রাম্পকে (Donald Trump) পাশে বসিয়ে বড় দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন (Putin)। স্পষ্ট জানালেন— ২০২২ সালে যদি ট্রাম্প হোয়াইট হাউসে থাকতেন, তা হলে ইউক্রেন যুদ্ধের জন্মই হত না (Ukraine War)। বৈঠক অনেকাংশে সফল জানিয়ে প্রেস কনফারেন্সে ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় বৈঠকের।

উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন হিলারি। তখন থেকেই পুতিনকে নিয়ে ট্রাম্পের প্রশংসাসূচক মন্তব্যকে কটাক্ষ করেছিলেন তিনি। ইউক্রেন যুদ্ধে সেই পুরনো বিতর্ক ফের সামনে আসছে।এখন দেখার, ট্রাম্প কি সত্যিই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান করতে পারবেন?


```