Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ইজরায়েল-লেবানন সংঘাতের আঁচ এবার ভারতেও! যুদ্ধের আবহে কি হুঁশিয়ারি দিল ইরান?

আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত তীব্র। লেবাননে দূতাবাস ইস্যুতে পালটা হুঁশিয়ারি তেহরানের। নয়াদিল্লিতে ইজরায়েলি দূতাবাস ঘিরে জল্পনা, ভারতেও কি পড়বে যুদ্ধের আঁচ?

ইজরায়েল-লেবানন সংঘাতের আঁচ এবার ভারতেও! যুদ্ধের আবহে কি হুঁশিয়ারি দিল ইরান?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 March 2026 08:04

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিন ধরে আরব দুনিয়ায় কার্যত যুদ্ধের আগুনে জ্বলছে (Middle East War)। ইরানের উপর টানা হামলা চালাচ্ছে আমেরিকা ও ইজরায়েল। পালটা বিভিন্ন দেশের উপর আঘাত হানছে তেহরানও। এই ক্রমবর্ধমান সংঘাতের আবহে নতুন করে প্রশ্ন উঠছে, এর আঁচ কি ভারতের গায়েও লাগতে পারে? দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সমীকরণ বদলাবে না তো? এমন আশঙ্কাই ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে।

শনিবার থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের সামরিক অভিযান শুরু হয়। তার পরপরই ইরান-সমর্থিত লেবাননের হেজবোল্লা গোষ্ঠী ইজরায়েলের উপর হামলা চালাতে শুরু করে। তেল আভিভও পালটা জবাব দেয়। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে যখন ইজরায়েলের তরফে ইরানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। ইজরায়েলি সেনার মুখপাত্র আভিশে আদারি জানান, লেবাননে থাকা ইরানের রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়তে হবে, নচেৎ দূতাবাসে হামলা হতে পারে।

এই হুঁশিয়ারির জবাবে সরব হয় ইরান। বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেকারচি স্পষ্ট ভাষায় বলেন, লেবাননে ইরানের কূটনৈতিক স্থাপনায় হামলা হলে তার ফল ভুগতে হবে। তাঁর কথায়, “ইজরায়েল যদি আমাদের দূতাবাসে আঘাত হানে, তা হলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইজরায়েলি দূতাবাস আমাদের লক্ষ্যবস্তু হবে। বিশ্বজুড়ে হামলা চালানো হবে।”

এই প্রেক্ষাপটে ভারতের নামও আলোচনায় উঠে আসছে। ১৯৯২ সাল থেকে নয়াদিল্লিতে রয়েছে ইজরায়েলের দূতাবাস। ২০২৪ সাল থেকে সেখানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে রয়েছেন রুভেন আজার। দূতাবাসে ৫১ থেকে ২০০ কর্মী রয়েছেন বলে জানা যায়। ফলে প্রশ্ন উঠছে, ইজরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ভারতের মাটিতে থাকা ওই দূতাবাস কি ঝুঁকির মুখে পড়তে পারে? যদিও শেকারচি তাঁর বিবৃতিতে বলেন, আমেরিকা ও ইজরায়েল ছাড়া অন্য কোনও দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই। তবু ইজরায়েলকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে বুধবারই নতুন করে উত্তেজনা ছড়ায় ভারত মহাসাগরে। শ্রীলঙ্কার উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএনএস ডেনা’-এর উপর মার্কিন ডুবোজাহাজ হামলা চালায় বলে জানা গেছে। ওই জাহাজে থাকা ৮৭ জনের মৃত্যু হয়েছে। ডুবন্ত রণতরী থেকে ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌসেনা। তবে জাহাজে থাকা আরও ১৪৮ জনের কোনও খোঁজ মেলেনি। এই ঘটনার পর তেহরান আরও কঠোর পদক্ষেপ নেবে কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে।


```