Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে হামলায় ৮০ জনের মৃত্যু! 'আমরাই মেরেছি', দায় স্বীকার আমেরিকার

শ্রীলঙ্কা নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন জাহাজের কয়েকজন ক্রু সদস্য। ডুবে যাওয়া স্থানের আশপাশ থেকে কয়েকটি দেহ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। 

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে হামলায় ৮০ জনের মৃত্যু! 'আমরাই মেরেছি', দায় স্বীকার আমেরিকার

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 March 2026 19:57

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের (Sri Lankan Coast) অদূরে ইরানের নৌবাহিনীর (Iran Israel Conflict) রণতরী ‘আইরিস ডেনা’ ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর, এক সাবমেরিনের হামলার (US Submarine Attack) কারণে জাহাজটি ডুবে যায়। ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই হামলার ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কা নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন জাহাজের কয়েকজন ক্রু সদস্য। ডুবে যাওয়া স্থানের আশপাশ থেকে কয়েকটি দেহ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। কলম্বোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ বলেন, অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন, বুধবার তাঁরাই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি রণতরীটিকে ডুবিয়েছেন। তাঁর বক্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম শত্রুপক্ষের বিরুদ্ধে এ ধরনের হামলা চালানো হল।

এর আগে শ্রীলঙ্কা নৌবাহিনী জানায়, ভারত মহাসাগরে রণতরীটি ডুবে গিয়েছে। প্রায় ১৫০ জন নিখোঁজ বলে প্রথমে আশঙ্কা করা হয়েছিল এবং কয়েকজন নাবিকের মৃত্যুর খবরও সামনে আসে। পরে নৌবাহিনীর একটি সূত্র জানায়, ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত। এখনও ১০১ জনের খোঁজ মেলেনি।

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ সংসদে জানান, ১৮০ জন আরোহী নিয়ে বিপদে পড়েছে বলে খবর পেয়ে শ্রীলঙ্কা নৌবাহিনী জাহাজ ও বায়ুসেনার বিমান পাঠায়। উদ্ধার হওয়া ৩২ জনের চিকিৎসা চলছে। স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিক ডা. অনিল জয়সিংহে জানিয়েছেন, একজনের অবস্থা সঙ্কটজনক, সাত জন জরুরি চিকিৎসাধীন এবং বাকিরা তুলনামূলকভাবে কম আঘাতপ্রাপ্ত।

ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক জলসীমায় এই হামলার প্রভাব কূটনৈতিক মহলেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের খোঁজে সমুদ্র ও আকাশপথে তল্লাশি চলছে। পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট দেশগুলি।


```