ইউনুসের সফর সঙ্গীদের লক্ষ্য করে ডিম ছোড়া (egg thrown by protesters) হয়। জাতীয় নাগরিক পার্টির (NCP) সদস্য সচিব আখতার হোসেনের পিঠে পরপর দুটি ডিম লাগে।

নিউ ইয়র্কে আওয়ামী লিগের প্রতিবাদ।
শেষ আপডেট: 23 September 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (,United Nations General Assembly summit) বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছে আওয়ামী লিগের তুমুল বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus, Chief Advisor of Bangladesh)। তাঁর হোটেলের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করছে শেখ হাসিনার (Sheikh Hasina) দল। ইউনুসের সফর সঙ্গীদের লক্ষ্য করে ডিম ছোড়া (egg thrown by protesters) হয়। জাতীয় নাগরিক পার্টির (NCP) সদস্য সচিব আখতার হোসেনের পিঠে পরপর দুটি ডিম লাগে।
পাল্টা ময়দানে নেমেছে বিএনপি-ও (BNP)। খালেদা জিয়ার (Khaleda Zia) দলও হোটেলে এবং বিমানবন্দরের সামনে জড়ো হয়। আওয়ামী লিগ ও বিএনপি সমর্থকদের মধ্যে হাতাহাতি হওয়ার পরিস্থিতি তৈরি হয়। তার আগে দু পক্ষই স্লোগান, পাল্টা স্লোগান দেয়।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০ তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর সফরসঙ্গী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ পাঁচ রাজনীতিক। গত বছরও রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে এসে আওয়ামী লিগের বিক্ষোভের মুখে পড়েন ইউনুস। এরপর লন্ডন সহ একাধিক শহরে আওয়ামী লিগ ইউনুসকে কালো পতাকা দেখায়। হেনস্থা করে তাঁর সফরসঙ্গীদের।
এই সব তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় রেখে ইউনুস বিএনপির মহাসচিবের মতো প্রথমসারির নেতাকে সফরসঙ্গী করেছেন যাতে বিএনপির সমর্থকেরা আওয়ামী লিগের মোকাবিলায় ময়দানে নামে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন জামায়াতে ইসলামি, এনসিপি নেতারাও।
ভারতীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামে ইউনুসের বিমান। তাঁর কনভয় ভিভিআইপি এনক্লেভ দিয়ে বের করা হয়। সফরসঙ্গীরা বের হওয়ার সময় আওয়ামী লিগ সমর্থকেরা বিক্ষোভ শুরু করে। তার আগে হোটেলের বাইরে দু দলের পাল্টাপাল্টি বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। নিউইয়র্ক পুলিশ দু পক্ষকেই সরিয়ে দেয়। আওয়ামী লিগের দাবি তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি নিয়ে রেখেছিল। বিএনপির পাল্টা কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।