Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউনুসদের নয়া ছক, আওয়ামী লিগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করতে দলকেও কাঠগড়ায় তোলার তোড়জোড়

চলতি বছরের ১২ মে এক বিজ্ঞপ্তি জারি করে ইউনুস সরকার আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে দলকে নিষিদ্ধ করেনি। এবার পথে এগোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International crime tribunal, Dhaka) আইনে শেখ হাসিনার (Sheikh Hasina) দলকে নিষিদ্ধ করার উদ্যোগ আয়োজন শুরু হয়েছে

ইউনুসদের নয়া ছক, আওয়ামী লিগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করতে দলকেও কাঠগড়ায় তোলার তোড়জোড়

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 September 2025 12:31

অমল সরকার

বাংলাদেশে আওয়ামী লিগকে (Bangladesh Awami League) এবার পুরোপুরি নিষিদ্ধ (total banned) ঘোষণার পথে এগচ্ছে মহম্মদ ইউনুসের সরকার (Md Yunus government)। চলতি বছরের ১২ মে এক বিজ্ঞপ্তি জারি করে ইউনুস সরকার আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে দলকে নিষিদ্ধ করেনি। এবার পথে এগোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International crime tribunal, Dhaka) আইনে শেখ হাসিনার (Sheikh Hasina) দলকে নিষিদ্ধ করার উদ্যোগ আয়োজন শুরু হয়েছে।

ঢাকার একাধিক সরকারি সূত্র দ্য ওয়াল (The Wall)-কে জানিয়েছে, আগামী মাসের গোড়াতেই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পদক্ষেপ দুভাবে করা হতে পারে। এক. শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের সাবেক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান মামলায় আওয়ামী লিগের নাম অন্তর্ভুক্ত করা হবে। দুই. দল হিসাবে আওয়ামী লিগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হতে পারে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কথায়, দুভাবেই আওয়ামী লিগকে মামলায় যুক্ত করা যায়। ট্রাইব্যুনাল আইনে সেই বিধান আছে। সংঘঠিত অপরাধ অর্থাৎ অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রে রাজনৈতিক দলকে মামলায় অন্তর্ভুক্ত করার নজির আছে। ভারতে আম আদমি পার্টির বিরুদ্ধেই এমন মামলা বিচারাধীন। সিবিআই ও ইডি দিল্লির মদ কেলেঙ্কারির তদন্ত রিপোর্টে আম আদমি পার্টির দলগতভাবে অংশ নেওয়ার অভিযোগ এনেছে। মদ ব্যবসায়ীদের থেকে নেওয়া ঘুষের টাকা আপের দলীয় নির্বাচনী তহবিলে জমা পড়েছিল। ওই মামলায় আপ দোষী সাব্যস্ত হলে তাদের রাজনৈতিক দল হিসাবেই নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে।

আওয়ামী লিগকে দল হিসাবে বিচারের কাঠগড়ায় তোলার প্রস্তাবটি সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিনি গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যদানের পর তিনি বলেন,  শেখ হাসিনার নির্দেশেই মানবতা বিরোধী অপরাধ সংঘঠিত হয়েছে। তবে যেভাবে অপরাধ সংঘটিত হয় আওয়ামী লিগ তাতে দলগতভাবে অংশ না নিয়ে থাকলে সম্ভব হত না। তাই দলেরও বিচার করা দরকার।

বাংলাদেশের চলতি অন্য কোনও আইনে সরাসরি কোনও দলকে নিষিদ্ধ ঘোষণার বিধান নেই। সেই কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লিগের নিবন্ধন বাতিল করে দিয়েছে। কিন্তু আইনত দলটি এখনও নিষিদ্ধ নয়।

ঢাকার একাধিক সূত্রের খবর, ইউনুস সরকারের পরিকল্পনার অংশ হিসাবেই নাহিদ ওই প্রস্তাব উত্থাপন করেন। যে কারণে সঙ্গে সঙ্গে তা লুফে নেন চিফ প্রসিকিউটর। আগামী মাসের গোড়ায় নাহিদ অথবা দলের কোনও সামনের সারির নেতা আওয়ামী লিগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারও স্বত:প্রণোদিত হয়ে মামলা দায়ের করতে পারেন।


```